Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
তৃণমূলের ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED! ১৯ টি অ্যাকাউন্টে নজর, বিমান-হেলিকপ্টার কেনা নিয়ে বড় দাবি কেন্দ্রীয় সংস্থার গাড়ির রশিদ ও ভিকেলস নম্বরের দাবিতে প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ির সামনে বিক্ষোভে টোটোচালকেরা : দেখুন ভিডিও ৫০ হাজার সাফাই কর্মীর হাতে ‘স্বচ্ছ কবচ’, বিশেষ কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী বারুইপুর এনকাউন্টার: ‘ও যা করেছে, মৃত্যু হয়ে গিয়েছে, আমার শান্তি’, জানালেন প্রভাসের মা, মেয়ের দোষীর মৃত্যু সংবাদে খুুশি নির্যাতিতার বাবা বারুইপুর গিয়ে পুলিশকে ৭২ ঘণ্টার ডেডলাইন মুখ্যমন্ত্রীর ,‘গণপিটুনিতে মৃত যুবক নির্দোষ, উস্কানিদাতাদের রেয়াত নয়’: শুভেন্দু অধিকারী

সরকার বদলাতেই এবার বনগাঁয় চললো বুলডোজার, ভাঙা পড়ল  নীল বিদ্রোহের বিতর্কিত ভাস্কর্য: দেখুন ভিডিও

deshersamay

Share article:

দিব্যেন্দু পোদ্দার , বনগাঁ : রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই বনগাঁর বাটা মোড় সংলগ্ন যশোর রোডের ধারে থাকা নীল বিদ্রোহের স্মৃতিবাহী বিতর্কিত প্রতীকী ভাস্কর্য  ভেঙে ফেলা হলো। 

শনিবার দুপুরে বনগাঁর যশোর রোডের  বাটামোড় এর ব্যস্ততম এলাকায় হাবড়ার বিজেপি বিধায়ক তথা বনগাঁ পুর সভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবদাস মন্ডলের উপস্থিতিতে স্বতঃস্ফূর্তভাবে এই ভাস্কর্য স্থাপত্যগুলি ভেঙে ফেলা হল। বনগাঁ পুরসভা সূত্রে জানা গেছে, এদিন পুরসভার বোর্ড মিটিং এ চুড়ান্ত সিদ্ধান্তের পরই বিতর্কিত ভাস্কর্যগুলি ভাঙার কাজ শুরু হয় ।দীর্ঘ আট বছর পর এই  ভেঙে ফেলায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় ব্যবসায়ীরা। দেখুন ভিডিও

এ বিষয়ে হাবরা বিধায়ক তথা বনগাঁ পুরসভার কাউন্সিলর দেবদাস মন্ডল বলেন,  ২০১৮ সালের ৯ আগস্ট বনগাঁ পুরসভার পক্ষ থেকে এই মডেলটি যশোর রোডের ধারে স্থাপন করা হয়েছিল। সেই সময় থেকে যত আর্থিক দুর্নিতি সহ অবৈধ নির্মাণ ও জমি দখলের মূল কারিগর ছিলেন প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য । সেই সময়ের  সমস্ত অবৈধ্য  নির্মাণও আইনত ভাবে ভেঙে ফেলা হবে পুরসভার় পক্ষ থেকে ।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, সেই সময় তাঁদের প্রবল আপত্তি থাকা সত্ত্বেও কার্যত জোর করেই দোকানের সামনে এই কাঠামোটি বসিয়ে দেওয়া হয়। প্রশাসনের কাছে বারবার আবেদন জানানো সত্ত্বেও গত কয়েক বছরে কোনও সুরাহা হয়নি। অবশেষে শনিবার দুপুরে পুরসভার উদ্যোগে  মডেলগুলি ভেঙে ফেললে পরিস্থিতি বদলে যায়। খুশির হাওয়া ব্যবসায়ী মহলে ।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন