প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে  যশোহর রোডে লরির চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক পরিণতি যুবকের

deshersamay

Share article:

সাতসকালে ভায়াবহ পথ দুর্ঘটনা যশোহর রোডে। লরির সঙ্গে বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের। দুর্ঘটনা অশোকনগর থানা এলাকার গুমা চৌমাথায়। জানা গিয়েছে, শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলেন ওই যুবক। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা যশোহর রোড। পথ দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, যশোহর রোড ক্রপণ সরু হয়ে আসছে। ফুটপাত বলে নেই কিছুই। গুমা চৌমাথা সংলগ্ন যশোহর রোড ক্রমশ হয়ে উঠেছে দুর্ঘটনা প্রবণ।

প্রত্যক্ষদর্শীরা জানান, লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বাড়িতে ধাক্কা মারে। সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন ওই বাইক আরোহী। তিনি লরির চাকার তলায় ঢুকে যান। টেনে হিঁচড়ে তাঁকে নিয়ে যায় লরিটি। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি পৌঁছয় অশোকনগর থানার পুলিশ। ওই যুবককে উদ্ধার করা হলেও, প্রাণে বাঁচানো সম্ভব হয়নি তাঁকে।

সূত্রের খবর, ওই যুবকের নাম অপূর্ব ধর (বয়স ৩৮) । বারাসতের নবপল্লির বাসিন্দা তিনি। শ্বশুরবাড়ি থেকে সকাল সকাল ফিরছিলেন নিজের বাড়িতে। দেড় বছর আগেই তাঁর বিয়ে হয় বলে খবর। বাড়িতে রয়েছেন স্ত্রী এবং ৩ মাসের কন্যা সন্তান। অপূর্বের আকস্মিক মৃত্যুতে মানসিক ভাবে ভেঙে পড়েছেন স্ত্রী-সহ গোটা পরিবার।

পুলিশ জানায়, লরিটিকে ইতিমধ্যেই আটক করা হলেও তার চালক পলাতক। তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন