Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

শুরু হোলো সুশীল মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট

deshersamay

Share article:
সুব্রত বক্সী, দেশের সময়

শনিবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে শুরু হল জেলার যুব ফুটবলের উন্নয়নের জন্য বিখ্যাত সুশীল মেমোরিয়াল টুর্নামেন্ট। যা বিবি আর এল সুশীল মেমোরিয়াল যুব ফুটবল লিগ। ব্র্যান্ডের নাম ডক্টর চয়েজ।

জেলার ইয়ুথ ফুটবল ডেভেলপমেন্ট এর জন্য ১৯৫৮ সালে এই উদ্যোগ নেয়া হয়েছিল জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। ইউথ ডেভেলপমেন্টের জন্য কোন টুর্নামেন্ট এর আগে ভারতবর্ষে অনুষ্ঠিত হয়নি। এর দু’বছর পর শুরু হয় ভারতবর্ষ ব্যাপী সুব্রত কাপ যা বয়স ভিত্তিক।

এটা খুব গর্বের বিষয় যে ভারতবর্ষের যুব ফুটবলের উন্নতির জন্য আমাদের এই জেলা থেকেই প্রথম চিন্তা ভাবনা শুরু হয়। এবং এর জন্যই পরবর্তীকালে ভারতবর্ষে ফুটবল টিমের অধিকাংশ সদস্যই উত্তর ২৪ পরগনার ছিল। ভাবতে খুব ভালো লাগে যে আমাদের তখনকার অবিভক্ত ২৪ পরগনার জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের যে সমস্ত প্রতিনিধি ছিলেন তাদের দূরদৃষ্টির কথা চিন্তা করলে। তারা বুঝেছিলেন ইয়ুথ ডেভেলপমেন্ট ছাড়া ফুটবলের উন্নতি সম্ভব নয়।

১৯৫৮ সালে প্রথমবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল পানিহাটি স্পোটিং এবং রানার আপ হয় স্পোটিং ইউনিয়ন, কাঁচরাপাড়া।

স্বাধীনতার পূর্বে ১৯৪০ ৪২ সালে তদানীন্তন অবিভক্ত ২৪ পরগনা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ছিলেন মাননীয় সুশীল কুমার মুখার্জি মহাশয়। তার স্মৃতিতেই ১৯৫৮ সালে এই টুর্নামেন্টের পথ চলা।

এবছর বনগাঁ বারাসাত বসিরহাট ও ব্যারাকপুর সমস্ত মহকুমা থেকে ৪৮ টি দল নিয়ে এই টুর্নামেন্ট শুরু হল। খেলা গুলি শুধু ব্যারাকপুর মহাকুমার মাঠগুলোতেই যে অনুষ্ঠিত হবে তা নয়। জেলা জুড়ে সমস্ত মহকুমার বিভিন্ন মাঠে খেলা গুলি চলবে।

গতকাল উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে শ্যামনগর তরুণ সংঘ বনাম গরিফ স্পোর্টিং। প্রচন্ড প্রতিদ্বন্দ্বিতামূলক এই খেলাটি ৫-৫ গোলে অমীমাংসিত থাকে।

আজকের এই উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনার অ্যান্ড্রু ফ্লেমিং, ব্যারাকপুরের সাংসদ মাননীয় পার্থ ভৌমিক মহাশয়। এছাড়াও আমাদের জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি তথা নৈহাটি বিধানসভার বিধায়ক মাননীয় সনৎ দে মহাশয়।

উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার স্বপন সেনগুপ্ত ও রঞ্জিত মুখার্জি মহাশয়।এবার এই টুর্নামেন্টের ৪৮ টি দলের সমস্ত খেলা গুলি থেকে বাছাই করে প্লেয়ারদের জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। যাতে আগামী দিন এই সমস্ত যুব ফুটবলাররা জেলার প্রশিক্ষণ পেয়ে আরো উন্নতি লাভ করতে পারে।
আগামী কিছুদিনের মধ্যেই শুরু হবে জেলা মহিলা ফুটবল লিগ।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন