Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
যশোর রোডে বিপজ্জনক মরা ডাল কাটার কাজ শুরু হতে চলেছে জানালেন খাদ্যমন্ত্রী, খুশি বনগাঁর বাসিন্দারা : দেখুন ভিডিও World Cup 2026: নকআউটে নেদারল্যান্ডস, গ্রুপে তৃতীয় হয়েও আগামীতে উঠতে পারে কোন কোন টিম? বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী!

লখনউ এর রাস্তায় প্রিয়াঙ্কা ঝড়

deshersamay

Share article:

শেষ বার লখনউ-র রাস্তায় কংগ্রেসকে নিয়ে এমন উন্মাদনা কবে হয়েছিল, স্মরণকালের মধ্যে হাতড়েও পাওয়া যাবে না হয়ত!

সেই লখনউতে সোমবার সকালে একটা নতুন ঝড় উঠল! গোলাপি টি শার্ট পরা কংগ্রেস কর্মীরা যাকে বলছেন, আঁধি! তাঁদের সেই পছন্দের স্লোগান,-প্রিয়ঙ্কা নতুন ঝড়, দ্বিতীয় ইন্দিরা গান্ধী !’

দিল্লিতে অনশনরত চন্দ্রবাবু নায়ডুর ধর্ণা মঞ্চে এ দিন সকালে গিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেখান থেকে বেরিয়ে বোন তথা সর্বভারতীয় কংগ্রেসের তরফে পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা বঢড়া গান্ধী এবং উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত অপর সাধারণ সম্পাদক

জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে নিয়ে রাহুল পৌঁছন লখনউ।আর তার পর যা হল, সে তো নতুন ইতিহাস। মাইলফলক। এয়ারপোর্ট থেকে দলের রাজ্য দফতর জওহরভবন পর্যন্ত আগে থেকেই রোড শো করার কথা ছিল তাঁদের! কিন্তু শেষ পর্যন্ত যা শুরু হল, তাকে জনস্রোত বলাই যায়।লখনউ বিমানবন্দর থেকে বেরিয়ে একটা ছোট সাদা বাসের মাথায় চড়েন রাহুল, প্রিয়ঙ্কা,

জ্যোতিরাদিত্য, রাজ বব্বর। বিমানবন্দরের বাইরে তখনই থই থই ভিড়। কংগ্রেস নেতা কর্মী বোঝাই শয়ে শয়ে গাড়ি অপেক্ষা করছে। রাস্তা জুড়ে পতাকা হাতে কংগ্রেস কর্মীরা। রাস্তার ধারে উপচে পড়ছে জনতা। সঙ্গে পাল্লা দিয়ে বাজছে, ঢোল ও আনুসঙ্গিক বাদ্যি। লখনউ এর রাস্তায় কান পাতলে শোনাযাচ্ছে শুধু রাহুল, প্রিয়ঙ্কার নামে উচ্চস্বরে স্লোগান৷ এক কথায় লখনউ এর রাস্তায় প্রিয়াঙ্কার ঝড়।

ছবি- এফ বি-সৌজন্যে

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.