Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

রাস্তা না পুকুর? বনগাঁ থেকে বয়রা ও দত্তফুলিয়া রাজ্য সড়কের বেহাল দশা ! খানা-খন্দে ভরা রাস্তার দ্রুত সংস্কারের দাবি স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও

deshersamay

Share article:

বনগাঁ থেকে বয়রা এবং বনগাঁ থেকে দত্তফুলিয়াগামী উত্তর ২৪ পরগনার এই রাজ্য সড়কের অবস্থা বেহাল দির্ঘ দিন ধরেই। সম্প্রতি বনগাঁর চাঁদা এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছিল একটি বাস। দুর্ঘটনায় মৃত্যু হয় বাসচালকের।

গত রবিবার থেকে বনগাঁ-বয়রা এবং বনগাঁ-দত্তফুলিয়া রুটের বাস চলাচল বন্ধ থাকার পর তা ফের চালু করা  হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

নিত্যযাত্রীদের অভিযোগ, বনগাঁ-বাগদা সড়ক এখন পুকুরে পরিণত হয়েছে। সেখানে মাছ ধরা যাবে । চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে তাঁদের। বেপরোয়া বাস, অটো চলায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে রাস্তায়। দেখুন ভিডিও

স্থানীয়দের দাবি, অবিলম্বে রাস্তা সংস্কার করা হোক। এবিষয়ে বনগাঁ ৯২ এবং ৯২এ রুটের বাস মালিক সংগঠনের সম্পাদক শিবম ঘোষ বলেন।,


বেহাল রাস্তার কারণে সম্প্রতি বাস দুর্ঘটনায় এক চালকের মৃত্যু হয়েছে। চালকেরা খারাপ রাস্তায় বাস চালাতে চাইছেন না। বাসের ক্ষতি হচ্ছে। তাঁর কথায়, ‘‘আমরা চেষ্টা করছি, যতটা  সম্ভব বাস চলাচল স্বাভাবিক রাখতে।বাস এবং অটো চলাচল বন্ধ হওয়ার কারণে নিত্যযাত্রীরা ভোগান্তির শিকার হয়েছেন। টোটো চালকেরা সেই সুযোগ নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে বহুবার। বনগাঁ থেকে হেলেঞ্চার ভাড়া এমনিতে ৩০ টাকা। কিন্তু  টোটো চালকেরা ১০০ টাকা থেকে ২০০ টাকা ভাড়া চাইছেন। সামনেই দুর্গা পুজো সাধারণ মানুষের কথা চিন্তা করে বাস সার্ভিস চালু করা হয়েছে তবে  দুর্ঘটনা এড়াতে দ্রুত রাস্তা সংস্কারের প্রায়োজন ’’

আইএনটিটিইউসি জেলা সভাপতি নারায়ণ ঘোষ  বলেন, দ্রুততার সঙ্গে  বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে ।রাস্তা সংস্কারের বিষয়ে পিডব্লিউডি ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা হয়েছে।

ইতিমধ্যেই রাস্তা সংস্কারের জন্য অনুমোদন এসেছে। যাতে দ্রুত কাজ শুরু করা যায়, সেই ব্যবস্থা গ্রহণের জন্য কথা হয়েছে। পাশাপাশি শ্রমিকদের স্বার্থে রাস্তা সংস্কারের দাবি জানানো হবে  বনগাঁ মহকুমাশাসকের কাছে ।’’

বনগাঁ-বাগদা রাজ্য সড়কের একেতেই বেহাল অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা । কবে এই রাস্তা সংস্কার হয় সেটাই এখন দেখার ।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন