Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

রামলীলা ময়দান অতিক্রম করে তখন মিছিলের গন্তব্য সংসদ ভবন

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্ক:বিগত বছর দেশের সমস্ত কৃষক সংগঠনের উপস্হিতিতে গঠিত হয় অল ইন্ডিয়া কিষান সংঘর্ষ কোর্ডিনেশন কমিটি। তৎকালীন সংগঠনের মূল দাবী ছিলো ফসলের সঠিক মূল্য আদায় ও কৃষিঋন মুকুব। আর সেই আন্দোলনে এবার নতুন সংযোজন “সংসদে বিশেষ অধিবেশন”। আর সেই দাবীতে দুই দিন ব্যাপী আন্দোলনে পথে নামলো ২০০টি কৃষক সংগঠন। গতকাল থেকে যাদের মিছিলে কার্যত স্তব্ধ রাজধানীর রাজপথ। আন্দোলনকারীদের মূল দাবী, “স্বাধীন ভারতের ৭০বছর অতিক্রান্ত হলেও কৃষকদের জন্য কোন আইন তৈরি হয়নি”। “দুটি বিল সংসদে পেশ হলেও তা এখনও কার্যকর করেনি সরকার, অবিলম্বে তা পাশ করাতে হবে”। এদিন আনন্দ বিহার রেল স্টেশন থেকে শুরু হয় আন্দোলনকারী কৃষক সংগঠনের মিছিল। যা বিজবাসন, দ্বারকা ও রামলীলা ময়দান অতিক্রম করে এগিয়ে চলে সংসদ ভবনের দিকে। চলতি বছরে এনিয়ে তিনবার দিল্লির রাজপথে আছড়ে পরলো কৃষক আন্দোলনের ঢেউ।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন