Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

রাত পোহালেই দেশের স্বাধীনতা দিবস ,বনগাঁ সীমান্তে কঠোর নিরাপত্তার ব্যবস্থা : দেখুন ভিডিও

deshersamay

Share article:
অর্পিতা বনিক , দেশের সময়

রাত পোহালেই দেশের স্বাধীনতা দিবস। আর স্বাধীনতা দিবস উপলক্ষে সীমান্ত শহর বনগাঁয় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।শহর জুড়ে নাকা চেকিং চলছে । নিরাপত্তার বিষয়ে বাড়তি নজরদারির ব্যবস্থা করছে পুলিস প্রশাসন। পাশাপাশি বনগাঁ পুরসভার উদ্যোগে স্বাধিনতা দিবস পালনের জন্য শেষ মুহুর্তে প্রস্তুতি চলছে ।

শহরের হোটেল, অতিথি শালা, বাজার, শপিং কমপ্লেক্স এবং রেল স্টেশনের বাইরে বিশেষ নজরদারি চালানোর কথা বলা হয়েছে প্রশাসনে তরফে। দেখুন ভিডিও

বনগাঁ স্টেশন সহ শহরে ঢোকা এবং বেরনোর পয়েন্টগুলিতে তল্লাশি চলছে। শুক্রবার ৭৯তম স্বাধীনতা দিবস পালিত হবে দেশ জুড়ে। সর্বত্রই এই দিন বাড়তি নজরদারির বন্দোবস্ত করা হয় তেমনই বনগাঁ শহরেও স্বাধীনতা দিবসের চূড়ান্ত প্রস্তুতিও চোখে পড়ার মতো I

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন