Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

মেয়ের সামনেই মাকে কুপিয়ে খুন ,কসবায় হাড়হিম করা কাণ্ড!

deshersamay

Share article:

কসবায় রবিবার (Kasba Kolkata) ভোরে নৃশংস খুনের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, মেয়ের সামনেই স্ত্রীকে কুপিয়ে খুন (Kolkata Murder) করেছেন স্বামী।

রবিবার ভোর ৪টে নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশ জানতে পারে সকাল সাড়ে ৬টায়। পুলিশের কাছে খবর যায়, স্বপ্না সিং নামে এক মহিলাকে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (CNMC) রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হলে, সেখানেই মৃত্যু হয় তাঁর। এর পরেই মহিলার মেয়েকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাতেই উঠে আসে আসল ঘটনা। এই ঘটনায় অভিযুক্ত স্বামী বিনোদ সিংকে গ্রেপ্তার করেছে কসবা থানার পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর প্রায় ৪টে নাগাদ বোসপুকুর রোডে ঘটনাটি ঘটে। তবে সকাল সাড়ে ৬টা নাগাদ বিষয়টি পুলিশের নজরে আসে। স্বপ্না সিং নামে এক মহিলাকে গুরুতর জখম অবস্থায় কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (সিএনএমসি) নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই মহিলার মেয়েকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ, আর সেখান থেকেই সামনে আসে ঘটনার বিস্তারিত তথ্য।

পুলিশকে ওই কিশোরী জানায়, ভোরে তার বাবা-মায়ের মধ্যে বচসা শুরু হয়। সেই বচসা চরমে উঠতেই বিনোদ সিং ছুরি নিয়ে স্বপ্না সিংয়ের উপর হামলা চালান। মেয়ের চোখের সামনেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন স্বপ্না। তাঁর চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে আসেন এবং দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। সকাল সাড়ে ৫টা নাগাদ তাঁকে সিএনএমসি-তে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি।

পরিবারের এক সদস্যের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বিনোদ সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোটা ঘটনার পিছনে পারিবারিক অশান্তিই মূল কারণ কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। কসবা থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন