Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

মমতার বিরুদ্ধে ভবানীপুরে প্রার্থী শুভেন্দুই , নন্দীগ্রামেও লড়বেন, প্রথম দফার তালিকা ঘোষণা BJP-র, দেখুন ফুল লিস্ট

deshersamay

Share article:

আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ১৪৪ আসনে প্রথম দফায় প্রার্থী তালিকা (bjp candidate list 2026 west bengal )ঘোষণা করল BJP। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুকে প্রতিদ্বন্দ্বিতায় শুভেন্দু অধিকারী। ২৬-এর বিধানসভা ভোটে নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই আসনেই প্রার্থী হচ্ছেন বিধানসভার বিরোধী দলনেতা। ফলে আবারও বিধানসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর দ্বৈরথের সম্ভাবনায় উত্তাল বঙ্গ রাজনীতির ময়দান।

গত ভোটে নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী হয়ে চমক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার কোনও চমক ছিল না। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হওয়ার ব্যাপারে বহুদিন আগে থেকেই আগ্রহ দেখাচ্ছিলেন শুভেন্দু। বারবার প্রকাশ্যে সে কথা বলছিলেন। ভবানীপুরে ভোটার তালিকার সংশোধনের ব্যাপারেও (SIR) তাঁকে সক্রিয় দেখা যায়।

গত সপ্তাহে দিল্লিতে যখন বিজেপির প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হয়, তখন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ দুজনেই আলাদা করে ভবানীপুরের ব্যাপারে শুভেন্দুকে প্রশ্ন করেছিলেন। শুভেন্দু তখনও বলেছিলেন, উপযুক্ত কাউকে না পেলে আমাকে লড়তে দিন। আমি লড়ব। 

সূত্রের খবর, এর পর এ ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেন অমিত শাহ। মোদীর থেকে সবুজ সঙ্কেত নেন। তার পর শুভেন্দুকে আলাদা করে তা জানিয়েও দেন অমিত শাহ।

বলা যেতে পারে ৭২ ঘণ্টা আগেই শুভেন্দু নিশ্চিত হয়ে যান যে ভবানীপুরে তাঁকে প্রার্থী করবে দল। এর পর রবিবার ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। তা দেখেও উচ্ছ্বসিত ছিলেন শুভেন্দু। তার কারণ, এবার প্রথম দফার নির্বাচনে ভোট হবে নন্দীগ্রামে। দ্বিতীয় দফায় ভোট হবে ভবানীপুরে। অর্থাৎ নন্দীগ্রামে ভোট শেষ হয়ে যাওয়ার পর ভবানীপুরে আরও সময় দিতে পারবেন বলে আশা করছেন তিনি।

জানা গিয়েছে, অমিত শাহদের শুভেন্দু বুঝিয়েছেন তিনি ভবানীপুরে প্রার্থী হলে গোটা বাংলায় একটা স্পষ্ট বার্তা চলে যাবে। তা হল—তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিজেপি এবার সিরিয়াস। অনেকে যে সেটিংয়ের তত্ত্ব খাড়া করছেন তা ভেস্তে যাবে। পরিবর্তনের জন্য বিজেপি লড়াইয়ের প্রতি আস্থা বাড়বে।

তবে বিজেপির মধ্যে অনেকের মতে, এর মধ্যে শুভেন্দুর নিজেরও অঙ্ক রয়েছে। এই ভোটে বিজেপি আনুষ্ঠানিক ভাবে কাউকেই মুখ্যমন্ত্রী পদ প্রার্থী হিসাবে ঘোষণা করেনি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু প্রার্থী হওয়াই তিনি ডিফল্ট প্রোজেক্টেড হয়ে যাবেন বলেই হয়তো মনে করেছেন।

তবে সে যাই অঙ্ক থাক। ভবানীপুরে এবার ভোট হবে হাইভোল্টেজ। তা নিয়ে আর সংশয় থাকল না।

বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকাতে জায়গা পেয়েছেন পরিচিত মুখেরাই। লোকসভার বিতর্ক পিছনে ফেলে পুরোনো তালুকেই ফেরানো হলো দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। ২৬-এর নির্বাচনে খড়গপুর (সদর) আসনে প্রার্থী হচ্ছেন এই বিজেপি নেতা। শিবপুরের প্রার্থী অভিনেতা ও রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। বরাহনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সজল ঘোষ। আসানসোল দক্ষিণ আসনে গেরুয়া শিবির আস্থা রেখেছে ২১-এর জয়ী অগ্নিমিত্রা পলের উপরেই। প্রাক্তন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকে প্রার্থী করা হয়েছে রাসবিহারী কেন্দ্রে। তবে ১৪৪ জনের প্রার্থী তালিকায় নাম নেই খড়গপুর সদরের বিদায়ী বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee)। বিজেপির অন্যতম পরিচিত মুখ, শাহের দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকেরও নাম দেখা গেল না প্রথম দফার প্রার্থী তালিকায়।

পাশকুঁড়া পশ্চিম  সিন্টু সেনাপতি    
ময়না  অশোক দিন্দা    
মহিষাদল সুভাষ পাঞ্জা    
হলদিয়া প্রদীপ কুমার বিজলী    
নন্দীগ্রাম  শুভেন্দু অধিকারী    
পটাশপুর তপন মাইতি    
কাঁথি উত্তর সুমিতা সিনহা    
কাঁথি দক্ষিণ অরূপ কুমার দাস    
রামনগর চন্দ্র শেখর মন্ডল    
দাঁতন অজিত কুমার জানা    
নয়াগ্রাম অমিয় কিস্কু    
গোপীবল্লভপুর রাজেশ মাহাতো    
ঝাড়গ্রাম লক্ষ্মীকান্ত সাহু    
কেশিয়াড়ি ভদ্র হেমব্রম    
খড়গপুর সদর     দিলীপ ঘোষ    
নারায়ণগড়  রামপ্রসাদ গিরি    
সবং  অমল পান্ডা    
খড়গপুর  তপন ভূঁইয়া    
ডেবরা শুভাশীষ ওম    
দাসপুর তপন দত্ত    
ঘাটাল শীতল কপাট    
চন্দ্রকোনা সুকান্ত দলুই    
শালবনী বিমান মাহাতো    
কেশপুর শুভেন্দু সামন্ত    
বিনপুর    ডঃ প্রণত টুডু    
বান্দোয়ান লবসেন বাস্কে    
বলরামপুর জলধর মাহাতো    
মানবাজার ময়না মুর্মু    
কাশীপুর কমলকান্ত হাঁসদা    
পাড়া নদিয়ার চাঁদ বাউরি    
রঘুনাথপুর মামণি বাউরি    
শালতোড়া চন্দনা বাউরি    
ছাতনা সত্যনারায়ণ মুখোপাধ্যায়    
রানিবাঁধ ক্ষুদিরাম টুডু    
রায়পুর ক্ষেত্র মোহন হাঁসদা    
তালডাংরা সৌভিক পাত্র    
বড়জোড়া বিলেশ্বর সিংহ    
ওন্দা অমরনাথ শাখা    
কোতুলপুর লক্ষ্মীকান্ত মজুমদার    
ইন্দাস নির্মল কুমার ধারা    
সোনামুখী দিবাকর ঘরামি    
রায়না সুভাষ পাত্র    
জামালপুর অরুণ হালদার    
মন্তেশ্বর সৈকত পাঞ্জা    
বর্ধমান উত্তর সঞ্জয় দাস    
ভাতাড় সৌমেন করফা    
কেতুগ্রাম অনাদি ঘোষ (মথুরা)    
আউশগ্রাম কলিতা মাজি    
পাণ্ডবেশ্বর জিতেন্দ্র কুমার তিওয়ারি    
দুর্গাপুর পূর্ব চন্দ্র শেখর ব্যানার্জি    
দুর্গাপুর পশ্চিম লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই    
জামুরিয়া ডঃ বিজন মুখার্জি    
আসানসোল দক্ষিণ অগ্নিমিত্রা পল    
আসানসোল উত্তর কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়    
কুলটি- অজয় কুমার পোদ্দার    
দুবরাজপুর- অনুপ কুমার সাহা    
সিউড়ি- জগন্নাথ চট্টোপাধ্যায়    
বোলপুর- দিলীপ কুমার ঘোষ    
নানুর- খোকন দাস    
ময়ূরেশ্বর- দুধ কুমার মন্ডল    
হাঁসন- নিখিল ব্যানার্জি

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন