প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও ‘অডিট মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, জানিয়ে দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ

মন্ত্রিসভা চূড়ান্ত করতে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সিলমোহরের অপেক্ষায় একাধিক হেভিওয়েট নাম

deshersamay

Share article:

মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের পর প্রথম দিল্লিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন দুর্গাপুরে তাঁর একটি কর্মসূচি রয়েছে, সেখান থেকেই সন্ধ্যায় তিনি দেশের রাজধানীতে পৌঁছাতে পারেন। বিজেপি সূত্রে খবর, পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম চূড়ান্ত করতেই মুখ্যমন্ত্রীর এই দিল্লি সফর। মন্ত্রিসভায় স্থান পাওয়ার দৌড়ে শঙ্কর ঘোষ, ইন্দ্রনীল খাঁ, শ্বারদত মুখোপাধ্যায় এবং স্বপন দাশগুপ্তের মতো একাধিক পরিচিত নাম রয়েছে বলে জানা যাচ্ছে।

মুখ্যমন্ত্রী তাঁর পছন্দের একটি তালিকা ইতিমধ্যেই দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) দপ্তরে পাঠিয়ে দিয়েছেন। এই তালিকায় চূড়ান্ত সিলমোহর দিতেই বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য বুধবারই দিল্লি পৌঁছে গিয়েছেন। দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্ব এবং সঙ্ঘের পদাধিকারীদের সাথে শুভেন্দু অধিকারী ও শমিক ভট্টাচার্যের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে।

পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে বিদেশ সফরে থাকলেও, তিনি দেশে ফেরার পর আগামী শুক্রবার তাঁর সাথে মুখ্যমন্ত্রীর একটি সৌজন্য সাক্ষাৎ হতে পারে। এছাড়া দিল্লি সফরে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করার যে রেওয়াজ শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকার সময় থেকেই বজায় রেখেছিলেন, এবারও তার কোনো ব্যতিক্রম হচ্ছে না বলেই খবর।

Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন