Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

ভারতে হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ হওয়ার সম্ভাবনা,জানতে পড়ুন

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় গুজব ও ভুয়ো খবর ছড়ানো এবং তার জেরে অশান্তি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বিগ্ন সরকার। বিষয়টি রুখতে নতুন আইন নিয়ে আসার কথাও হচ্ছে। লোকসভা ভোটের আগে প্রাদেশিক ভাষায় ভুয়ো প্রচার রুখতে গোটা সোশ্যাল মিডিয়া জুড়েই কড়া নজর রাখছে সরকার।

ফেসবুক কর্তৃপক্ষজানিয়েছে,ফেসবুকেও রাজনৈতিক বিজ্ঞাপন প্রকাশ করার ক্ষেত্রে প্রথমেই বিধিসম্মত সতর্কীকরণ দিয়ে বিষয় ও বিজ্ঞাপনদাতা সংক্রান্ত তথ্য জানানো হবে৷হোয়াটসঅ্যাপের অন্যতম বড় বাজার ভারত। এই মুহূর্তে বিশ্ব জুড়ে অন্তত ১৫০ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তার মধ্যে ২০ কোটি ব্যবহারকারীই ভারতের।

জানিয়েছে,ফেসবুকেও রাজনৈতিক বিজ্ঞাপন প্রকাশ করার ক্ষেত্রে প্রথমেই বিধিসম্মত সতর্কীকরণ দিয়ে বিষয় ও বিজ্ঞাপনদাতা সংক্রান্ত তথ্য জানানো হবে৷হোয়াটসঅ্যাপের অন্যতম বড় বাজার ভারত। এই মুহূর্তে বিশ্ব জুড়ে অন্তত ১৫০ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তার মধ্যে ২০ কোটি ব্যবহারকারীই ভারতের।

সোশ্যাল মিডিয়ার জন্য বেশ কিছু নতুন আইন নিয়ে আসার পরিকল্পনা রয়েছে সরকারের। আর সে সব বলবৎ হলে হোয়াটসঅ্যাপের এ দেশে টিকে থাকা কঠিন হয়ে পড়বে বলেই বুধবার জানালেন হোয়াটসঅ্যাপের এক উচ্চ পর্যায়ের আধিকারিক।হোয়াটসঅ্যাপ সংস্থার কর্তা কার্ল উগ বুধবার নয়াদিল্লিতে জানান, প্রস্তাবিত ওই বিধিনিষেধে সব চেয়ে বেশি জোর দেওয়া হয়েছে, বার্তার উৎস জানার উপরে। এ দিকে, হোয়াটসঅ্যাপ ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’-কে বিশেষ গুরুত্ব দেয়। যার অর্থ প্রেরক ও গ্রাহক

হোয়াটসঅ্যাপ সংস্থার কর্তা কার্ল উগ বুধবার নয়াদিল্লিতে জানান, প্রস্তাবিত ওই বিধিনিষেধে সব চেয়ে বেশি জোর দেওয়া হয়েছে, বার্তার উৎস জানার উপরে। এ দিকে, হোয়াটসঅ্যাপ ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’-কে বিশেষ গুরুত্ব দেয়। যার অর্থ প্রেরক ও গ্রাহক

ছাড়া কোনও তৃতীয় ব্যক্তি সেই বার্তাটি দেখতে পারেন না। গোটা পৃথিবী ব্যক্তিগত তথ্য সুরক্ষাকে আরও জোরাল করতে চাইছে। ফেসবুকের নিয়ন্ত্রণে থাকা হোয়াটসঅ্যাপও সেই দিশা মেনেই চলছে। হোয়াটসঅ্যাপকে যদি নতুন আইন মেনে ভারতে ব্যবসা করতে হয়, তবে সম্পূর্ণ ভোলবদল করতে হবে। আর তা কার্যত কতটা সম্ভব তা নিয়ে সন্দেহ রয়েছে। এর জন্য নতুন আইন চালু হলে ভারতীয় বাজার থেকে নিজেদের গুটিয়ে নেওয়ার আশঙ্কা রয়েছেহোয়াটসঅ্যাপ কর্তাদের।এর ফলে প্রায় ২০ কোটি ভারতীয় হোয়াটসঅ্যাপ ব্যাবহার করার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা তৈরী হয়েছে।

হোয়াটসঅ্যাপকে যদি নতুন আইন মেনে ভারতে ব্যবসা করতে হয়, তবে সম্পূর্ণ ভোলবদল করতে হবে। আর তা কার্যত কতটা সম্ভব তা নিয়ে সন্দেহ রয়েছে। এর জন্য নতুন আইন চালু হলে ভারতীয় বাজার থেকে নিজেদের গুটিয়ে নেওয়ার আশঙ্কা রয়েছেহোয়াটসঅ্যাপ কর্তাদের।এর ফলে প্রায় ২০ কোটি ভারতীয় হোয়াটসঅ্যাপ ব্যাবহার করার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা তৈরী হয়েছে।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন