প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও ‘অডিট মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, জানিয়ে দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ

ভারতে করোনাভাইরাস আতঙ্কঃ! তেলেঙ্গানা দিল্লি,পরে রাজস্থান,একই দিনে তিন জনের শরীরে মিলল জীবাণু

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ রাজস্থানেও এক ইতালীয় পর্যটকের শরীরে মিলেছে করোনা ভাইরাস। জানা গিয়েছে, তিনটি স্যাম্পেলের মধ্যে প্রথমটির পরীক্ষার ফল ছিল নেগেটিভ। তবে দ্বিতীয় স্যাম্পেলের ক্ষেত্রে রেজাল্ট এসেছে পজিটিভ। তৃতীয় স্যাম্পেলের ক্ষেত্রে পরীক্ষা এখনও বাকি রয়েছে বলে খবর। ইতালি থেকে একটি দল বেড়াতে এসেছে রাজস্থানে। সেই দলেই ছিলেন এই পর্যটক। জানা গিয়েছে, দলের বাকি সদস্যরা এখন আগ্রায় বেড়াতে গিয়েছেন।

ইতিমধ্যেই দিল্লি এবং তেলেঙ্গানায় অসুস্থ দু’জন রোগীর রক্তপরীক্ষা করে করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ মিলেছে। দিল্লির রোগী সম্প্রতি ইতালি থেকে এসেছেন বলে জানা গেছে। তেলঙ্গানার আক্রান্ত ব্যক্তি ফিরেছেন দুবাই থেকে। এই নিয়ে ভারতে পাঁচ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেল বলে স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর। এই খবর সামনে আসার পরেই তোলপাড় পড়ে গেছে দেশের স্বাস্থ্যমহলে। তবে স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, এই দু’জনের অবস্থা স্থিতিশীল। তাঁদের আইসোলেশনে রেখে কড়া নজরদারি চালানো হচ্ছে।

চিনের বাইরে ইরান, ইতালি, দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই বাড়ছে বিপজ্জনক হারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জনিয়েছে যে যাদের বয়স ৬০ বছর বা তার বেশি এবং ইতিমধ্যেই অন্য রোগের শিকার এমন ব্যক্তিরাই বেশি মাত্রায় এই রোগে আক্রান্ত হচ্ছেন। হু জানিয়েছে, যাঁরা সিওভিআইডি-১৯-এ আক্রান্ত হচ্ছেন তাঁদের বেশির ভাগই অল্পমাত্রায় অসুস্থ হচ্ছেন। ১৪ শতাংশ মতো মানুষ অসুস্থ হচ্ছেন নিউমোনিয়ার মতো মারাত্মক অসুস্থতায়, এর মধ্যে পাঁচ শতাংশ মারাত্মক ভাবে আক্রান্ত হয়ে পড়ছেন। আক্রান্তের মধ্যে মৃত্যুর হার দুই থেকে পাঁচ শতাংশ।

মাস দুয়েক আগে চিন থেকে ছড়িয়েছে ঘাতক করোনাভাইরাস। সে দেশে মৃতের সংখ্যা ইতিমধ্যেই পেরিয়েছে তিন হাজার। চিনের বাইরে ৭০টি দেশে ছড়িয়ে পড়েছে এই অসুখ। কয়েক দিন আগে ভারতের কেরালায় ধরা পড়েন তিন জন করোনা-রোগী। তবে সেরে ওঠার পর তাঁদের রিপোর্ট নেগেটিভ এলে তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

মাস দুয়েক আগে চিন থেকে ছড়িয়েছে ঘাতক করোনাভাইরাস। সে দেশে মৃতের সংখ্যা ইতিমধ্যেই পেরিয়েছে তিন হাজার। চিনের বাইরে ৭০টি দেশে ছড়িয়ে পড়েছে এই অসুখ। কয়েক দিন আগে ভারতের কেরালায় ধরা পড়েন তিন জন করোনা-রোগী। তবে সেরে ওঠার পর তাঁদের রিপোর্ট নেগেটিভ এলে তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন