প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

বিশ্ব ডায়াবেটিস দিবসে ওয়াকথন বা হাঁটা অভিযান হাওড়ায়

deshersamay

Share article:

সুপ্রকাশ চক্রবর্তী , হাওড়া : ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ১৪ নভেম্বর সকালে বিশেষ সচেতনতামূলক হাঁটা অভিযান বা ওয়াকথন আয়োজন করল হাওড়া টাউন ডায়াবেটিস স্টাডি সোসাইটি।

হাওড়ার আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালের সামনে থেকে এই পদযাত্রা এলাকার বিভিন্ন রাস্তা পরিদর্শন করে। বহু সাধারণ মানুষ, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক এই পদযাত্রায় অংশ নেন। চলার পথে অংশগ্রহণকারীরা ডায়াবেটিসের ঝুঁকি, প্রতিরোধ এবং নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার প্রয়োজনীয়তার বার্তা ছড়িয়ে দেন।

চিকিৎসকরা জানান, ডায়াবেটিস রোধে নিয়মিত হাঁটা, ব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাস অত্যন্ত জরুরি।
পদযাত্রার উদ্বোধন করেন হাওড়া জেলার মুখ্য সরকারী আইনজীবী সোমনাথ ব্যানার্জী। তিনি বলেন, “আজকের প্রজন্ম ফাস্ট ফুড ও অনিয়মিত জীবনযাপনের কারণে খুব দ্রুত ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। তাই এ ব্যাপারে মানুষের সচেতনতা দরকার।

পদযাত্রায় পা মেলান ডায়াবেটিস স্টাডি সোসাইটির সামাজিক সম্পাদিকা জয়তী ভট্টাচার্য, শিল্পী মল্লার ঘোষ,বিশিষ্ট চিকিৎসক এন্ডোক্রিনোলজিস্ট ডা. সঞ্জয় শাহ, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. গুরুপ্রসাদ ভট্টাচার্য, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মৃদুল বেরা প্রমুখ।

Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন