প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও ‘অডিট মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, জানিয়ে দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ ক্লাস ওয়ান থেকে পুরো বদলে যাবে সিলেবাস,পড়াশোনায় ফের ফিরবে মন, স্কুল পড়ুয়াদের জন্য বড় উদ্যোগ সরকারের!  জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

বিজেপির নতুন সভাপতি হলেন জগৎপ্রকাশ নাড্ডা

deshersamay

Share article:

বিজেপির নতুন সভাপতি হলেন জগৎপ্রকাশ নাড্ডা।

অমিত শাহের থেকে তাঁর কাঁধে দলের দায়িত্ব তুলে দেওয়ার জন্য সোমবার নির্বাচন প্রক্রিয়া ছিল বিজেপির। এ দিন সকাল সাড়ে দশটা নাগাদ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন পত্র জমা দেন কার্যকরী সভাপতির দায়িত্বে থাকা নাড্ডা। দ্বিতীয় কোনও মনোনয়ন জমা না পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনিই সভাপতি হিসেবে নির্বাচিত হন। ২০১৯-’২২, আগামী তিন বছরের জন্য সভাপতির দায়িত্ব সামলাবেন নড্ডা।

বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচির পরেই দলের ৭৫ শতাংশ বুথ কমিটি গঠন প্রক্রিয়া চালু করেছিল গেরুয়া শিবির। তা মেটার পরে ৫০ শতাংশ মণ্ডল কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়। তার পরে হাত দেওয়া হয় ৬০ শতাংশ জেলা কমিটি নির্বাচনের কাজে। তা মিটে যাওয়ার পর ২১টি রাজ্যে দলের প্রদেশ সভাপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেছে বিজেপি। এবং তারপরই শুরু হয় দলের সর্বভারতীয় সভাপতি নির্বাচন প্রক্রিয়া।

নতুন সভাপতির অভিষেক পর্বে উৎসবের মেজাজ ছিল এদিন নয়াদিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গের বিজেপি সদর দফতরে। হাজির ছিলেন প্রাক্তন সভাপতি তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার অনেক সদস্য। এই রাজ্য থেকেও বিজেপির প্রথম সারির সব নেতাই গিয়েছেন ওই অনুষ্ঠানে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন