Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

বাড়িতে বসেই হাতে পাবেন ট্রেনের টিকিট, কিভাবে?

deshersamay

Share article:

দেশের সময় ওয়েব ডেস্ক:গন্তব্যে পৌঁছাতে হবে তাড়াতাড়ি। আর তা সম্ভব হবে রেল যাত্রার মাধ্যমে। এমনি ভাবনা নিয়ে বাড়ি থেকে রওনা হলেন, কিন্তু স্টেশনে উপস্হিত হতেই বাঁধ সাধলো লম্বা লাইন। কোন উপায় না পেয়ে থমকে যেতে হলো আপনাকে। সমস্যা নতুন না হলেও খুব যে দুশ্চিন্তার তা বলাই বাহুল্য। আর এই সমস্যা থেকে যাত্রীদের মুক্তি দিতে এবার নতুন পদক্ষেপ নিলো আইআরসিটিসি। এবার থেকে আর লম্বা লাইন নয় অনলাইনের মাধ্যমে বুক করা টিকিট পৌঁছে যাবে আপনার বাড়িতে। দায়িত্বে অ্যানডুরিল টেকনোলজিস। বুক করা টিকিট আপনার বাড়িতে পৌঁছালে তার মূল্য প্রদান করতে হবে আপনাকে। পাশাপাশি যাত্রা শুরুর পাঁচ দিন আগেই সম্পুর্ন করে ফেলতে হবে পুরো প্রক্রিয়া। এক্ষেত্রে ডেলিভারির জন্য স্লিপার ক্লাসের টিকিট হলে ৪০টাকা ও শীততাপনিয়ন্ত্রিত কামরার টিকিট হলে ৬০টাকা অতিরিক্ত দিতে হবে গ্রাহককে। অ্যানডুরিল টেকনোলজিস-এর ওয়েবসাইড ও অ্যাপের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পুর্ন করতে পারবেন আপনি।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন