Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
‘প্রচুর মানুষের কর্মসংস্থান হবে’,বাঁকুড়ায় শ্যাম স্টিল কারখানায় ১০০০ কোটির লগ্নি , শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ‘কোনও গাফিলতি সহ্য করব না’, মুর্শিদাবাদের পুলকার দুর্ঘটনায় শোকপ্রকাশ করে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাতসকালে মর্মান্তিক কাণ্ড! ট্রেনের ধাক্কা, স্কুল যাওয়ার পথে দুই পড়ুয়া-সহ তিন জনের মৃত্যু, তদন্তের নির্দেশ রেলের সোনার ঝাড়ু দিয়ে ঝাঁট,    কলকাতার ইসকনের ৫৫তম রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী,দু’কলি গানও গাইলেন শুভেন্দু ফের বিপর্যয় পুরীর রথযাত্রায় , পদপিষ্ট কমপক্ষে ২০০ পুণ্যার্থী, মৃত ১,ভিড়ের চাপে অসুস্থ একাধিক

বাংলায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড়? হাওয়া অফিস কী বলছে জানুন!

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ করোনা অতিমারী আবহে কি বাংলায় আরও এক ঘূর্ণিঝড় আসতে চলেছে? এমন আশঙ্কাই করা হচ্ছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে। আর যার জেরেই সাগরে জন্ম নিতে পারে সাইক্লোন। এমন খবরই মিলছে হাওয়া অফিস সূত্রে। যদিও এখনই ঘূর্ণিজড়ের কোনও সতর্কতা জারি করা হয়নি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আগামী ২৩ মে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে। নিম্নচাপ অক্ষরেখা তৈরি হলেই পরবর্তী গতিবিধি সম্পর্কে জানা যাবে।

এই প্রসঙ্গে আইএমডি-র সূত্রে জানাগিয়েছে, ‘২৩ মে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে। ওইদিনই বলতে পারব পরবর্তী গতিবিধি কী হবে। এখনই তারা ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করছে না। গোটা পরিস্থিতির দিকে নজরদারি চলছে। নিশ্চিত হলেই জানানো হবে’। সূত্রের খবর, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় পরিণত হলে তার নাম হবে `যশ’৷

আবহাওয়া দফতর সূত্রে খবর, সাইক্লোন একদিনে তৈরি হয় না। প্রথমে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়। এরপর নিম্নচাপ তৈরি হয়। এরপর গভীর নিম্নচাপ তৈরি হয়। পরে অতি গভীর নিম্নচাপ তৈরি হয়। এরপর সাইক্লোনিং স্টর্ম তৈরি হয়। তারপর সিভিয়ার সাইক্লোন তৈরি হয়। এরপর ধাপে ধাপে ভেরি সিভিয়ার সাইক্লোন, এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন, সুপার সাইক্লোন তৈরি হয়। সুপার সাইক্লোন সর্বোচ্চ। ঝড়ের ঘূর্ণনের গতিবেগের উপর ভিত্তি করে এটা ধার্য করা হয়।

উল্লেখ্য, গত বছর আমফান ঝড়ের তাণ্ডবে তছনছ হয়েছিল সুন্দরবন এলাকা। ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছিল কলকাতাতেও। করোনা আবহে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সমস্যায় পড়েছিলেন বঙ্গবাসীরা। এবার করোনার দ্বিতীয় ঢেউয়ে কাঁপছে বাংলা। এদিকে, আরব সাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘তাওকতে’ সদ্য দেশের একাংশে তাণ্ডব চালিয়েছে।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন