প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

বাংলাদেশে ভোট চলাকালীন  ককটেল বিস্ফোরণ,‘নতুন বাংলাদেশের জন্মদিন’, ভোটদানের পরে বার্তা ইউনূসের

deshersamay

Share article:

বাংলাদেশে আয়োজিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ ৩৫ বছর পরে এই প্রথম বাংলাদেশের ভোটে নেই ‘বেগমদের লড়াই’। প্রায় ১২ কোটি ৭০ লক্ষ ভোটার আজ ৪২ হাজারেরও বেশি ভোটকেন্দ্রে ৩০০টি সংসদীয় আসনের জনপ্রতিনিধি বেছে নেবেন। আর তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ বারের নির্বাচনে ‘গেম চেঞ্জার’ হলো বাংলাদেশের তরুণ ভোটাররা। ৫ কোটি ৬০ লক্ষ অর্থাৎ, প্রায় ৪৪ শতাংশ ভোটারই তরুণ (১৮-৩৭ বছর)। মূল লড়াইটা দ্বিমুখী— বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা BNP এবং জামায়াতে ইসলামি ও ন্যাশনাল সিটিজ়েন পার্টি বা NCP-র মধ্যে। নিরাপত্তায় মোতায়েন ৯ লক্ষ সেনা-পুলিশ!

বাংলাদেশে ভোট চলাকালীন গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণ, আহত নাবালিকা-সহ ৩

বাংলাদেশের গোপালগঞ্জ সদর উপজেলার একটি ভোটকেন্দ্রে ককটেল বোমা ছোড়ার ঘটনা সামনে এসেছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন বাংলাদেশের সুরক্ষাবাহিনী ‘আনসার’-এর দুই সদস্য-সহ তিন জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ গোপালগঞ্জ সদর উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুলের ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণের ঘটনায় ভোটারের সঙ্গে আসা এক নাবালিকাও আহত হয়েছে। আহতরা হলেন আনসার-এর সদস্য সুকণ্ঠ মজুমদার, জামাল হোসেন এবং আমেনা খানম (১৪)। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।

ভোট শুরু হল বাংলাদেশে । এ দিন ভোর থেকে বাংলাদেশের বুথে বুথে চলছে ভোটগ্রহণ । সকাল ৭টা ৩০ মিনিট থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এখনও পর্যন্ত নির্বাচন চলছে নির্বিঘ্নেই। সশস্ত্র বাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রগুলিতে নিরাপত্তা দিচ্ছেন। বিকেল সাড়ে ৪টে পর্যন্ত ভোটগ্রহণ চলবে। রাজধানী ঢাকার  বুথেই সকাল থেকে লম্বা লাইন পড়েছে। পুরুষদের পাশাপাশি বহু সংখ্যায় মহিলা ভোটার বুথে হাজির হয়েছেন সকাল থেকেই। বুথের ভিতরে বাইরে রয়েছে নিরাপত্তা বাহিনীর নজরদারি। 

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গুলশান-২ এর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন। এর পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আজ অত্যন্ত আনন্দের দিন। এ দিন নতুন বাংলাদেশের জন্মদিন। সারাদিন ধরে এই জন্মদিনের উৎসব আমরা পালন করব।’

বৃহস্পতিবার ঢাকার গুলশান ২ নম্বরের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ ভোট দেন বিএনপি-র চেয়ারপার্সন তারেক রহমান । এর পরে তিনি বলেন, ‘মানুষ ভোটকেন্দ্রে এলে যে কোনও ষড়যন্ত্র ঠেকানো সম্ভব। দীর্ঘদিন বাংলাদেশের মানুষ এই দিনটির প্রত্যাশা করছিলেন। এ দিন তাঁরা ভোটের অধিকার ফেরত পেয়েছেন।’

আওয়ামি লিগের অন্যতম শক্ত ঘাঁটি গোপালগঞ্জ। সেখানেই টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান। গোপালগঞ্জ থেকেই বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) ভোটে লড়তেন। বৃহস্পতিবার সেখানে ভোটারদের উপস্থিতি কম।

বিভিন্ন কেন্দ্রে মহিলা এজেন্টদের হেনস্থা করা হচ্ছে, এ বার এই অভিযোগ তুললেন ঢাকা-৯ আসনের সতন্ত্র প্রার্থী তাসনিম জারা । বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঢাকার খিলগাঁও মডেল কলেজে কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এর পরে এই মন্তব্য করেন। তাঁর দাবি, বিভিন্ন কেন্দ্রে তাঁর পোলিং এজেন্টদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন অজুহাত দেখিয়ে তাঁদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তসনিমের সংযোজন, মহিলা এজেন্টদের হেনস্থা করা হচ্ছে।

ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগকে কেন্দ্র করে বাংলাদেশের বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ। বুধবার রাত ১০টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। জামায়াতের নেতা–কর্মীদের অভিযোগ, বিএনপির নেতা-কর্মীরা ভোটারদের মধ্যে টাকা বিলি করতে বেরিয়েছিলেন। দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ছ’জন।

বাংলাদেশের রাজনৈতিক দল জামায়াতের আমির শফিকুর রহমান  ঢাকার একটি বুথে ভোট দেন। তিনি বলেন, ‘সকলে মিলে দেশ গড়তে হবে। ভোট অবাধ ও নিরপেক্ষ হলে তা সকলকে মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।’

দেশের প্রায় সব জেলা থেকেই বুথে লাইন পড়েছে বলে খবর এসেছে। এই নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভোটের হার। অর্থাৎ কত সংখ্যক ভোটার শেষ পর্যন্ত বুথে যান তা নিয়ে সব মহলের কৌতুহল আছে। এবার ভোটের সঙ্গেই নেওয়া হচ্ছে গণভোট। ‌ জুলাই সনদের ভিত্তিতে তৈরি চারটি প্রশ্নের জবাব দিতে হ্যাঁ এবং না ভোটে রায় দেবেন ভোটারেরা। আওয়ামী লিগ এই নির্বাচন বয়কট করায় তার প্রভাব নির্বাচনে কতটা পড়বে সে বিষয়েও কৌতূহল রয়েছে সব মহলে।

Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন