বসন্তে চলে গেলেন বনগাঁর হেমন্ত শিল্পী নির্মল বিশ্বাস ,শোকের ছায়া সীমান্ত শহরে : রইল ভিডিও

0
14

দেশের সময় , বনগাঁ:প্রয়াত হলেন বনগাঁর বিশিষ্ট সঙ্গীত শিল্পী নির্মল বিশ্বাস। বুধবার দুপুরে বনগাঁর ছয়ঘরিযয়া গ্রামের বাড়িতেই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯০ বছর। চলতি মাসে তিনি বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি ছিলেন কিছুদিন। তারপর হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়িতে ফিরেছিলেন তবে ফের অসুস্থ হয়ে হঠাৎই বুধবার দুপুরে শেষনিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে পরিবার সুত্রে ।তাঁর মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে আসে সীমান্ত শহর বনগাঁয় ।

শিল্পী নির্মল বিশ্বাস নিজের অনন্য কণ্ঠের আবেশে  তিনি মুগ্ধ করেছিলেন গোটা এক প্রজন্মকে। প্রয়াত কিংবদন্তী শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের গান গেয়ে সঙ্গীতজগতে তিনি তৈরি করেছিলেন এক স্বতন্ত্র পরিচয়। এমন এক গুণী শিল্পীর জীবনাবসান যেন এক স্মরণীয় অধ্যায়ের পরিসমাপ্তি।

গায়কের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বনগাঁর শিল্পী মহল থেকে শুরু করে সাধারণ মানুষ ।

দেশের সময় -এর পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও অসংখ্য অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানাই ।

দেশের সময়’কে দেওয়া’ শিল্পীর  শেষ সাক্ষাৎকার -এর ভিডিও রইল অসংখ্য অনুরাগীদের জন্য ~

Previous articleনজরে বাংলাদেশ লাগোয়া বনগাঁ পুলিশ ডিসট্রিক্ট সহ জেলায় জেলায় ,প্রথম দফায় রাজ্যে আসছে ২৪০ কোম্পানি বাহিনী
Next articleপ্রকাশ্য রাস্তাতেই স্ত্রীকে এলোপাথাড়ি কোপ স্বামীর , হাড়হিম করা ঘটনা গোপালনগর এলাকায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here