Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
দেশের সব রাজ্য থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে ফেরত পাঠাতে বড় নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর তৃণমূলের ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED! ১৯ টি অ্যাকাউন্টে নজর, বিমান-হেলিকপ্টার কেনা নিয়ে বড় দাবি কেন্দ্রীয় সংস্থার গাড়ির রশিদ ও ভিকেলস নম্বরের দাবিতে প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ির সামনে বিক্ষোভে টোটোচালকেরা : দেখুন ভিডিও ৫০ হাজার সাফাই কর্মীর হাতে ‘স্বচ্ছ কবচ’, বিশেষ কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী বারুইপুর এনকাউন্টার: ‘ও যা করেছে, মৃত্যু হয়ে গিয়েছে, আমার শান্তি’, জানালেন প্রভাসের মা, মেয়ের দোষীর মৃত্যু সংবাদে খুুশি নির্যাতিতার বাবা

বনগাঁ স্টেশনে দুই লক্ষাধিক টাকা উদ্ধার, গ্রেফতার এক

deshersamay

Share article:

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজ্যজুড়ে শুরু হয়েছে পুলিশের জোরদার নাকা তল্লাশি। নির্বাচনের আগে কালো টাকার কারবার রুখতে তৎপর প্রশাসন। এরই মাঝে বুধবার রাতে বনগাঁ স্টেশন চত্বর থেকে দুই লক্ষাধিক নগদ টাকা-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল বনগাঁ জিআরপি থানার পুলিশ। ধৃতের নাম শিশির কুমার দাস, বাড়ি বামনগাছি এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে বনগাঁ স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল শিশির কুমার দাস। কর্তব্যরত জিআরপি কর্মীদের নজরে আসতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ায় তার ব্যাগ তল্লাশি করে উদ্ধার হয় নগদ ২ লক্ষ ৩২ হাজার টাকা।

এই বিপুল পরিমাণ অর্থের স্বপক্ষে কোনো বৈধ নথিপত্র বা উপযুক্ত প্রমাণ দেখাতে না পারায় পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে দীর্ঘ জেরার পর তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নির্বাচনের প্রাক্কালে ভোটারদের প্রভাবিত করতে বা অন্য কোনো বেআইনি নির্বাচনী কাজে ব্যবহারের উদ্দেশ্যেই এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। এই চক্রের পেছনে অন্য কোনো প্রভাবশালী গোষ্ঠী বা রাজনৈতিক যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

ধৃত ব্যক্তিকে বৃহস্পতিবার সকালে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়। ভোটের আগে সীমান্ত শহর বনগাঁয় এই বিপুল অর্থ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন