Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
দেশের সব রাজ্য থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে ফেরত পাঠাতে বড় নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর তৃণমূলের ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED! ১৯ টি অ্যাকাউন্টে নজর, বিমান-হেলিকপ্টার কেনা নিয়ে বড় দাবি কেন্দ্রীয় সংস্থার গাড়ির রশিদ ও ভিকেলস নম্বরের দাবিতে প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ির সামনে বিক্ষোভে টোটোচালকেরা : দেখুন ভিডিও ৫০ হাজার সাফাই কর্মীর হাতে ‘স্বচ্ছ কবচ’, বিশেষ কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী বারুইপুর এনকাউন্টার: ‘ও যা করেছে, মৃত্যু হয়ে গিয়েছে, আমার শান্তি’, জানালেন প্রভাসের মা, মেয়ের দোষীর মৃত্যু সংবাদে খুুশি নির্যাতিতার বাবা

বনগাঁ উত্তর কেন্দ্রে অশোকের বিরুদ্ধে তৃণমূলের বাজি বিশ্বজিৎ ,  রণকৌশল ঠিক করতে বৈঠক: দেখুন ভিডিও

deshersamay

Share article:
পার্থ সারথি নন্দী , দেশের সময়

বনগাঁ : ভোট প্রচারের রণকৌশল ঠিক করতে বৃহস্পতিবার বনগাঁর নীলদর্পণ প্রেক্ষাগৃহে কর্মী বৈঠক করলেন বনগাঁ উত্তরের তৃণমূলের প্রার্থী বিশ্বজিৎ দাস। এ দিন বনগাঁ পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলার–সহ কেন্দ্রের সাত পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং বুথ ও অঞ্চলের সভাপতি ও কর্মীদের নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠক থেকেই বিশ্বজিৎ দ্বন্দ্ব ভুলে জয়ের লক্ষ্যে একজোট হয়ে প্রচারে নামার নির্দেশ দিয়েছেন।

বনগাঁ পুরসভার ২২টি ওয়ার্ড ও সাতটি পঞ্চায়েত এলাকা নিয়ে বনগাঁ উত্তর কেন্দ্র। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। তিনি জেলার সাংগঠনিক সভাপতিও। গত লোকসভা নির্বাচনের পুরসভা ভিত্তিক প্রতিটি ওয়ার্ডেই পিছিয়ে ছিল তৃণমূল। দলের অন্দরে দ্বন্দ্বের কারণে ফলাফল তৃণমূলের বিপক্ষে গিয়েছে বলে রিপোর্ট। জয়ী হন বিজেপি প্রার্থী।

এ বার তাই অনেকটা সতর্ক হয়ে মাঠে নেমেছেন বিশ্বজিৎ। এ দিন পুরসভা ও সাতটি পঞ্চায়েতের সংগঠনের নেতা–কর্মীদের নিয়ে বৈঠক করেন তিনি। বিশ্বজিৎ বলেন, ‘বনগাঁ উত্তরের মাটি তৃণমূলের। খুব দ্রুত বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করা হবে। তার আগে প্রচারের রণকৌশল থেকে সাংগঠনিক সব বিষয় নিয়ে বৈঠক হয়েছে। বনগাঁর চার কেন্দ্রেই এ বার তৃণমূল জিতবে।’

দেখুন ভিডিও

অন্য দিকে বনগাঁ উত্তরে বিদায়ী বিধায়ক অশোক কীর্তনিয়ার উপরেই ফের ভরসা রাখলেন বিজেপি । ২০২১–এ ১০ হাজারের কিছু বেশি ভোটে জিতে বিধায়ক হন অশোক কীর্তনিয়া। এ বারেও ফের তাঁকেই প্রার্থী করেছে বিজেপি। অশোকের বিরুদ্ধে তৃণমূলের বাজি বিশ্বজিৎ দাস। অশোক বলেন, ‘দল আমার উপর ফের আস্থা রাখার জন্য ধন্যবাদ। জিতে বনগাঁ উত্তরের মর্যাদা রাখব।’

বিশ্বজিৎ বলেন, ‘গত পাঁচ বছরে বিধায়ক হিসেবে কোনও কাজ করেননি উনি।’

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন