প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

বনগাঁ উত্তরের বিজেপি বিধায়কের স্ত্রীর গাড়িতে হামলার অভিযোগ ,  ঘনিষ্ঠরাই মারধর করেছে ,দাবি তৃণমূলের 

deshersamay

Share article:

বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার স্ত্রীর গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল গোপালনগরে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার বেলেডাঙা চারতলায়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। গ্রামের এক ব্যক্তিকে আঘাত করার অভিযোগ উঠেছে বিধায়ক ঘনিষ্ঠদের বিরুদ্ধে। গোপালনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিধায়কের স্ত্রী রিঙ্কু। তদন্ত শুরু করেছে পুলিশ।

বেলডাঙা চারতলা এলাকার একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়ার স্ত্রী রিস্ক ও বিধায়কের কয়েকজন ঘনিষ্ঠ। বিধায়ক আসছেন রটে যাওয়ায় গ্রামবাসীরা জড়ো হয়ে গাড়ি আটকান বলে অভিযোগ।

গ্রামের কয়েকজন গাড়ির কাছে গিয়ে জিজ্ঞেস করেন, এই এলাকায় সার আতঙ্কে একজনের মৃত্যুর পরেও কেন বিধায়ক আসেননি। স্থানীয়দের অভিযোগ, প্রশ্ন করতেই গাড়ির ভিতর থেকে বিধায়ক ঘনিষ্ঠরা গ্রামের বাসিন্দা দিব্যেন্দু দেবনাথকে মারধর করে। এর পরেই ক্ষিপ্ত গ্রামবাসীরা বিধায়কের গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ।

গাড়িতে থাকা অশোকবাবুর এক আত্মীয় বলেন, আমাদের গাড়ি দাঁড় করিয়ে অশ্লীল গালিগালাজ দিয়ে ভাঙচুর করা হল। আমরা একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলাম ৷ বিধায়কের অভিযোগ, একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন তাঁর পরিবার। তাঁর স্ত্রী-সহ বাকিদের তৃণমূলের লোকজন আক্রমণ করে। গাড়িতে থাকা সকলকে পুড়িয়ে মারার চক্রান্ত করেছিল।রাজ্যে একজন বিধায়কের পরিবার সুরক্ষিত নয় সেটা প্রমাণ হয়ে গেল।’ ইতিমধ্যেই অশোক কীর্তনীয়ার স্ত্রী গোপালনগর থানায় অভিযোগ জানাচ্ছেন। পাশাপাশি গ্রামের আহত যুবককে বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

গ্রামের বাসিন্দা সৌমেন অধিকারী বলেন, ‘বিধায়ক অশোক কীর্তনিয়া এই এলাকার কোনও উন্নয়ন করেননি। গ্রামের রাস্তা থেকে একটা আলো পর্যন্ত লাগিয়ে দেননি বিধায়ক। অথচ আমরাই তাঁকে ভোট দিয়ে বিধায়ক করেছিলাম। সে কথা জানতে চাওয়ায় বিধায়কের গাড়ির ভিতর থেকে গ্রামবাসীদের কটূক্তি করা হয়।’ জখম দিব্যেন্দু দেবনাথকে হাসপতালে পাঠানো হয়েছে।

এই প্রসঙ্গে বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, ‘বিজেপি বিধায়ক এলাকার উন্নয়ন করেননি বলে গ্রামবাসীরা জানতে চেয়েছিলেন। উল্টে বিধায়কের ঘনিষ্ঠরা তাদের মারধর করেছে।

Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন