প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

বনগাঁর গাঁড়াপোতা ‌উচ্চ বালিকা বিদ্যালয়ে ভাঙচুরে ধৃত বিজেপি নেতা-সহ ৯

deshersamay

Share article:

দেশের সময় : বনগাঁর একটি স্কুলে ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত সুপ্রভাত সাধু ওরফে টুরেকে ঘটনার পরেই গ্রেপ্তার করেছিল পুলিশ। কিন্তু তার পরেও রাস্তা অবরোধ, সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশের উপরে হামলার অভিযোগে এ দিন নয় জনকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ। ধৃতদের মধ্যে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির ৪ নম্বর মণ্ডলের সহ সভাপতি কল্লোল দাসও রয়েছেন। বাকিদের নাম শিবরঞ্জন ঘোষাল (৩২), সাদ্দাম মণ্ডল (২৭), মৈনাক বিশ্বাস (২৫), সন্দীপ হালদার (৩২), উৎপল পাল (৩৫), গৌরব বিশ্বাস (২৩), আসমাত আলি মণ্ডল (৩২) এবং আফসানা মণ্ডল (২৬)।

ধৃতদের বৃহস্পতিবার বনগাঁ আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। বনগাঁর ওই মেয়েদের স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে স্কুলের অস্থায়ী কর্মী সুপ্রভাত সাধুর বিরুদ্ধে। ঘটনার কথা জানাজানি হতেই অভিযুক্তকে ধরে গণপিটুনি দেয় ক্ষুব্ধ ছাত্রী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

পুলিশ এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে। কিন্তু এর পরেও অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে পড়ুয়া ও স্থানীয়রা রাস্তা অবরোধ করে। শুরু হয় স্কুলে ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, গালিগালাজ।

বুধবার দুপুর থেকে রাত আটটা পর্যন্ত বিক্ষোভ, ভাঙচুরে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। অঅভিযোগ, বিক্ষোভকারীদের সঙ্গে মিশে ভাঙচুর ও পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার ঘটনায় যুক্ত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির ৪ নম্বর মণ্ডলের সহ সভাপতি কল্লোল দাস। সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং নিজেদের সোর্সকে কাজে লাগিয়ে অবরোধ, সরকারি সম্পত্তি নষ্ট-সহ সরকারি কাজে বাধা দেওয়া এবং পুলিশকে আক্রমণ করার অভিযোগে বিজেপি নেতা কল্লোল-সহ ১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

বনগাঁ থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে ধৃত বিজেপি নেতা কল্লোল দাস বলেন, ‘আমি বিক্ষোভ, অবরোধে থেকে স্লোগান দিয়েছিলাম। এর জন্য পুলিশ আমাকে গ্রেপ্তার করেছে।’ বনগাঁর বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, ‘অবরোধ তুলতে যারা সাহায্য করেছে, তাদেরই গ্রেপ্তার করেছে পুলিশ।’ তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, ‘পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বিজেপির উস্কানিতেই স্কুলে ভাঙচুর করা হয়।’

Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন