প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও

বনগাঁয় বিশ্বজিৎ এর প্রচারে অঙ্কুশ,শেষ রবিবারে প্রচারে ঝড় তৃণমূলের : দেখুন ভিডিও

deshersamay

Share article:
দিব্যেন্দু পোদ্দার,  , দেশের সময়

বনগাঁ : দ্বিতীয় দফার ভোটের (Assembly Election 2026) আগে শেষ রবিবারে প্রচারের ময়দানে ঝড় তুলল তৃণমূল কংগ্রেস (TMC)। উত্তর ২৪ পরগনার বনগাঁ শহরে এদিন পথে নেমে জনসংযোগ করলেন ঘাসফুল শিবিরের  বনগাঁ উত্তরের প্রার্থী বিশ্বজিৎ দাস। এদিকে স্টার পাওয়ারকে সামনে রেখে এই কেন্দ্রে টানা রোড শো করে প্রচারের তাপমাত্রা কয়েক গুণ বাড়িয়ে দিল শাসকদল।

রবিবার  বিকালে বনগাঁয় প্রার্থী বিশ্বজিৎ দাস – এর  সমর্থনে মাঠে নামেন টলিউডের তারকা অঙ্কুশ হাজরা। যশোর রোডে তাঁর রোড শো শুরু হতেই কয়েক মিনিটের মধ্যেই ভিড়ের চেহারা বদলে যায়। হুডখোলা গাড়ি থেকে সামনে ঝুঁকে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেনঅঙ্কুশ , আর সেই সংযোগেই ভিড়ের উচ্ছ্বাস দ্রুত চড়তে থাকে। বারবার পুলিশকে হস্তক্ষেপ করে রাস্তা ফাঁকা করতে হয়, কিন্তু মুহূর্তের মধ্যেই আবার তা ভরে যায়। দেখুন ভিডিও

প্রতাপগড় স্পেটিং ক্লাব ময়দান থেকে শুরু করে মতিগঞ্জ ঘড়ি মোড় হয়ে যশোর রোড ধরে  বাটার মোড় পার করে ১ নম্বর বেলগেট পর্যন্ত কার্যত জনসমুদ্রে পরিণত হয়। শুধু রাস্তায় নয়, আশেপাশের বাড়ির ছাদ ও বারান্দাতেও মানুষের ঢল নামে। ফুলের পাপড়ি ছোড়া, অটোগ্রাফের ডাক, আর মাঝেমধ্যে ব্যারিকেডে চাপ—সব মিলিয়ে পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর।

এদিন শুরু থেকেই মহিলা সমর্থকদের উপস্থিতি চোখে পড়ে। ভোটের আগে শেষ রবিবারে এই জমজমাট প্রচার যে নির্বাচনী লড়াইয়ে তৃণমূলকে একধাপ এগিয়ে রাখবে, তা একবাক্যে বলাই যায়।

Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন