প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও ‘অডিট মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, জানিয়ে দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ

বনগাঁয় চাষের জমিতে দুষ্কৃতীদের তাণ্ডব! ৩৫টি জল পাম্পের মেশিন ভেঙে ২৫ বিঘা জমির ফসল নষ্টের অভিযোগ ,ক্ষোভে ফুঁসছে চাষিরা: দেখুন ভিডিও

deshersamay

Share article:
রাহুল দেবনাথ , দেশের সময়

বনগাঁ : চাষের মাঠে জল দেওয়ার ৩৫ টি সেলো মেশিন রাতের অন্ধকারে ভেঙ্গে সম্পূর্ণ নষ্ট করে দিয়ে গেল দুষ্কৃতীরা, পাশাপাশি প্রায় ২৫ বিঘা জমির ফসল কেটে তছনছ করে  পালিয়েছে একদল দুষ্কৃতী। শুক্রবার সকালে বনগাঁ পৌরসভার জয়পুর সৃষ্টি ধাম মন্দির এলাকায় এই ঘটনায় চাষীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। দেখুন ভিডিও

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন জয়পুর সৃষ্টিধাম মন্দির এলাকায় স্থানীয় কৃষকেরা কৃষিকাজ করেন । জমিতে পেঁপে, কলা, পটল সহ একাধিক ফসলের চাষ করে তারা। এই চাষের জন্য ৩৫ টি সেলো মেশিনের মাধ্যমে কৃষকেরা তাদের জমিতে জলের ব্যবস্থা করে আসছেন।

এদিন সকালে কয়েকজন কৃষক মাঠে যেতেই তাদের চোখে পড়ে সেলো মেশিনের পাইপ গুলি কাটা। ভেঙে ফেলা হয়েছে । পেঁপে, কলা সহ একাধিক ফসল কেটে নষ্ট করে মাটিতে ফেলা রাখা রয়েছে। প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা। খবর পেয়ে এদিন এলাকায় আসেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ, বিজেপি বনগাঁ সংগঠনিক জেলার সভাপতি দেবদাস মন্ডল।

Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন