Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

বঙ্গে ভোটের প্রচারে BJP-র ‘স্টার ক্যাম্পেনার’ তালিকায় হেভিওয়েটদের ভিড় , মোদী-শাহের সঙ্গে লিয়েন্ডার-কঙ্গনা থেকে হেমা মালিনী , রইল বিস্তারিত

deshersamay

Share article:

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) কাউন্টডাউন শুরু হতেই বাংলায় কেন্দ্রীয় নেতৃত্বের ঢল নামাতে চাইছে বিজেপি। রবিবার দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে রাজ্যের জন্য ৪০ জন
‘তারকা প্রচারক’ -এর (Star Campaigner) তালিকা প্রকাশ করল গেরুয়া শিবির (BJP)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah)

সামনে রেখেই সাজানো হয়েছে এই তালিকা। তবে এবারের তালিকায় রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি খেলাধুলা ও বিনোদন জগতের একাধিক নাম রাজ্য রাজনীতিতে বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।

এবারের প্রচার তালিকায় সবচেয়ে বড় চমক অবশ্যই টেনিস তারকা লিয়েন্ডার পেজ। খেলোয়াড় হিসেবে বিশ্বজয় করার পর এবার বাংলার বিধানসভা ভোটে পদ্ম শিবিরের হয়ে ভোটারদের মন জয় করতে নামছেন তিনি। বিনোদন জগৎ থেকে রয়েছেন কঙ্গনা রানাওয়াত, হেমা মালিনী এবং মনোজ তিওয়ারি। রাজ্য বিজেপির পরিচিত মুখ মিঠুন চক্রবর্তী তো রয়েছেনই।

বিজেপির তারকা প্রচারক কারা?
১) নরেন্দ্র মোদী
২) নিতিন নবীন
৩) রাজনাথ সিং
৪) অমিত শাহ
৫) জেপি নাড্ডা
৬) নিতিন গড়করি
৭) ধর্মেন্দ্র প্রধান
৮) মিঠুন চক্রবর্তী
৯) লিয়েন্ডার পেজ
১০) হিমন্ত বিশ্বশর্মা
১১) যোগী আদিত্যনাথ
১২) রেখা গুপ্তা

১৩) দেবেন্দ্র ফড়নবীশ
১৪) মোহনচরণ মাজি
১৫) মানিক সাহা
১৬) শিবরাজ সিং চৌহান
১৭) অশ্বিনী বৈষ্ণব
১৮) স্মৃতি ইরানি
১৯) হেমা মালিনী
২০) কঙ্গনা রনৌত
২১) অনুরাগ ঠাকুর
২২) অন্নপূর্ণা দেবী
২৩) অর্জুন মুন্ডা
২৪) বাবুলাল মারান্ডি
২৫) সম্রাট চৌধুরী

২৬) মনোজ তিওয়ারি
২৭) ভূপেন্দ্র যাদব
২৮) সুনীল বনসল
২৯) বিপ্লবকুমার দেব
৩০) মঙ্গল পান্ডে
৩১) অমিত মালব্য
৩২) শমীক ভট্টাচার্য
৩৩) শুভেন্দু অধিকারী
৩৪) দিলীপ ঘোষ
৩৫) সুকান্ত মজুমদার
৩৬) শান্তনু ঠাকুর
৩৭) রাজু বিস্তা
৩৮) জয়ন্তকুমার রায়৩৯) মনোজ টিগ্গা
৪০) বিজন গোস্বামী

৩৯) মনোজ টিগ্গা
৪০) বিজন গোস্বামী

রবিবার উত্তরবঙ্গ থেকে নির্বাচনী প্রচার শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে আরও একাধিক সভা করবেন তিনি। ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়ন পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, তিনি নিজে বাংলায় ১৫ দিন থাকবেন। এছাড়াও একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ তারকা প্রার্থী বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার যাবেন।

এই তালিকা তারই পরবর্তী ধাপ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় মন্ত্রী, ভিন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সেলিব্রিটিদের একযোগে ময়দানে নামিয়ে তৃণমূলের আঞ্চলিক আবেগের মোকাবিলা করাই বিজেপির মূল কৌশল।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন