প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ‘চোর’ স্লোগান , শমীক বললেন , ‘কৃতকর্মের ফল সব সময়ে পিছু ছাড়ে না’

deshersamay

Share article:

হাইকোর্টে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ‘চোর’ স্লোগান। বৃহস্পতিবারের এই ঘটনার জন্য তৃণমূলই দায়ী, প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক বলেন, ‘রাজ্যের একজন প্রাক্তন মহিলা মুখ্যমন্ত্রীকে দেখে রাস্তায় চোর চোর বলে স্লোগান দেবে, এ কাজ বিজেপি করে না। এ পরিস্থিতিও বিজেপি তৈরি করেনি। এই পরিস্থিতি যদি তৈরি হয়ে থাকে, দায়ী তৃণমূল কংগ্রেস। কৃতকর্মের ফল তো সব সময়ে পিছু ছাড়ে না।’ একই সঙ্গে শমীকের বার্তা, এ ধরনের ঘটনা যাতে না হয়, সুস্থ স্বাভাবিক সমাজ সেটাই চায়।

কলকাতা হাইকোর্টে ভোট পরবর্তী হিংসার মামলা দায়ের করেছে তৃণমূল। বৃহস্পতিবার তার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলায় আইনজীবী হিসেবে সওয়াল করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন আদালতে গেলে মমতাকে ঘিরে বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ। ‘চোর, চোর’ বলে চিৎকার করতে থাকেন বিক্ষোভকারীরা।

ওই ভিড় থেকে মমতাকে বের করে আনা কার্যত চ্যালেঞ্জ হয়ে যায় পুলিশের। শমীকের দাবি, তৃণমূল যা করে এসেছে, কিছু ক্ষেত্রে তার প্রতিক্রিয়া হচ্ছে। অন্য দিকে ভোট পরবর্তী হিংসা নিয়ে শমীক স্পষ্ট জানান, কোনও হিংসা বরদাস্ত করা হবে না। বাংলায় হিংসার রাজনীতি চলবে না। পুলিশ নজর রাখছে। মুখ্যমন্ত্রী বিষয়টি দেখছেন। প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরও নজর আছে পশ্চিমবঙ্গের পরিস্থিতির উপরে।

শমীকের কথায়, ‘বাংলায় রাজনৈতিক সংস্কৃতির বদল করতে হবে। কোনও ধরনের হিংসা বিজেপি বরদাস্ত করবে না। যে যত বড়ই নেতা হোন না কেন, কোনও বিধায়কও যদি হন, তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা হবে। আমরা পশ্চিমবঙ্গকে হিংসার আবহ থেকে, প্রতিহিংসার রাজনীতির বাইরে বের করে আনব। আমরা পশ্চিমবঙ্গের উন্নয়ন, নতুন বিনিয়োগ, পশ্চিমবঙ্গে নতুন কর্মসংস্থান, মেধার প্রতিষ্ঠা করব।’

Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন