Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
দেশের সব রাজ্য থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে ফেরত পাঠাতে বড় নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর তৃণমূলের ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED! ১৯ টি অ্যাকাউন্টে নজর, বিমান-হেলিকপ্টার কেনা নিয়ে বড় দাবি কেন্দ্রীয় সংস্থার গাড়ির রশিদ ও ভিকেলস নম্বরের দাবিতে প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ির সামনে বিক্ষোভে টোটোচালকেরা : দেখুন ভিডিও ৫০ হাজার সাফাই কর্মীর হাতে ‘স্বচ্ছ কবচ’, বিশেষ কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী বারুইপুর এনকাউন্টার: ‘ও যা করেছে, মৃত্যু হয়ে গিয়েছে, আমার শান্তি’, জানালেন প্রভাসের মা, মেয়ের দোষীর মৃত্যু সংবাদে খুুশি নির্যাতিতার বাবা

প্রবল দুর্যোগে প্রায় দেড় ঘণ্টা আকাশে চক্কর কাটছিল মমতার বিমান, অবশেষে নিরাপদে নামলেন কলকাতায়!

deshersamay

Share article:

এক ঘণ্টারও বেশি সময় ধরে মাঝ আকাশে ঘুরপাক খাওয়ার পর বিকেল ৫টা ১৮ নাগাদ নিরাপদে কলকাতায় নামল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিমান।

বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর ও বীরভূমে দুটি জনসভা সেরে কলকাতায় ফেরার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কর্মসূচি শেষ করে বিকেল ৩টা ৩৯ মিনিট নাগাদ অন্ডাল বিমানবন্দর থেকে উড়ানও শুরু করে তাঁর বিমান। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ সম্ভব হয়নি। প্রতিকূল আবহাওয়ার জেরেই বিলম্ব হয় তাঁর বিমানের অবতরণে।

খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে নামতে না পেরে কখনও রানাঘাট, কখনও কৈখালি, কখনও সোনারপুর, আবার কখনও ডায়মন্ড হারবারের আকাশে চক্কর কাটতে থাকে বিমানটি। দীর্ঘ সময় ধরেই অবতরণের উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়নি। আবহাওয়া দফতর আগেই দমদম-সহ উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল।

আবহাওয়াবিদদের মতে, ১০ থেকে ১২ কিলোমিটার উচ্চতার বজ্রগর্ভ মেঘের জেরেই এই পরিস্থিতির সৃষ্টি।

সূত্রের খবর, একাধিকবার অবতরণের চেষ্টা করেও সফল হয়নি বিমানটি। মাঝেমধ্যে ঝড়ের দাপট কিছুটা কমলে বিমানটি কলকাতা বিমানবন্দরের দিকে এগোলেও, পরিস্থিতি আবার খারাপ হওয়ায় সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। বৃষ্টি আরও জোরদার হওয়ায় বিমানটি দক্ষিণমুখে ঘুরে যায়।

এই অবস্থায় অবতরণের ঝুঁকি নিতে নারাজ বিমান কর্তৃপক্ষ। বিমানটি অন্ডালে ফিরে যাবে কি না, নাকি অন্য কোনও বিকল্প ব্যবস্থা নেওয়া হবে—তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। একই সঙ্গে বিমানে পর্যাপ্ত জ্বালানি রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছিল। পরবর্তী সিদ্ধান্ত অনেকটাই নির্ভর করছিল জ্বালানির অবস্থার উপর।

এদিকে, কলকাতা বিমানবন্দরে অবতরণ সম্ভব না হওয়ায় বিমানটি বেহালার দিকেও ঘুরে যায় বলে জানা যায়। বেহালা ফ্লাইং ক্লাবের আকাশে অন্তত তিন বার অবতরণের চেষ্টা করা হলেও প্রতিকূল আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। পরে বিমানটি ফের কলকাতা বিমানবন্দরের দিকেই রওনা দেয়। অবশেষে বিকেল ৫টা ১৮ নাগাদ নিরাপদে কলকাতায় নামে মমতার বিমান।

শুধু মুখ্যমন্ত্রীর বিমান নয়, প্রায় ৩-৪টি বিমান কলকাতায় নামতে এসে আকাশে আটকে পড়ে। তাদের হোল্ড করতে বলা হয়। স্পাইস জেটের ফ্লাইটও আছে। বিমানবন্দর সূত্রে খবর, বৃষ্টির সঙ্গে প্রবল জোরে হাওয়া বইতে থাকে। তার ফলেই এই বিপত্তি।

ওই বিমান অন্ডালে ফেরানোর সম্ভাবনার কথা শোনা যায়। দ্বিতীয় বিকল্প বিমানবন্দর হিসেবে রাঁচির কথা বলা হয় পাইলটকে। তবে বিমানবন্দরের অভিজ্ঞ অফিসাররা বলছিলেন, হোল্ডে থাকা বিমানগুলির মধ্যে যার পাইলট আবহাওয়া বুঝে আগে নেমে আসবেন, তাঁকে অনুসরণ করেই বাকিরা নেমে আসবেন। মুখ্যমন্ত্রীর বিমানটি তুলনায় ছোট বিমান। ফলে নামতে কোনও সমস্যা নেই। তবে যে হেতু বিমানটিতে VIP ছিলেন, তাই সব দিক খতিয়ে দেখেই বিমানটি অবতরণ করানো হয়।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন