প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

প্রথম দফা ভোটের পরেই বঙ্গে স্বস্তি দিতে আসছে ঝড়বৃষ্টি

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ চৈত্রের প্রবল দাবদাহে নাভিশ্বাস উঠছে বঙ্গবাসীর। গোটা মার্চ জুড়েই গলদঘর্ম অবস্থা। একদিকে ভোটমুখী রাজ্যে রাজনীতির পারদ ঊর্ধ্বমুখী। অপরদিকে তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। এই অবস্থায় স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর৷ জানা গিয়েছে, আগামী রবিবার অর্থাৎ ২৮ মার্চ বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে রাজ্যের কয়েকটি জেলায়। তালিকায় রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া। পূর্বাভাস অনুযায়ী প্রথম দফা ভোটের উত্তাপ মিটতেই সেই সমস্ত এলাকায় স্বস্তি আনবে ঝড়বৃষ্টি। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

কেবল ২৮ নয় বৃষ্টির পূর্বাভাস রয়েছে ২৯ মার্চও। ওইদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। অর্থাৎ প্রথম দিন নির্বাচনের পর রাজনীতির পারদ ঊর্ধ্বমুখী থাকলেও বঙ্গে গ্রীষ্মের তাপ কিছুটা হলেও কমতে চলেছে। যদিও কলকাতায় কোনও বৃষ্টি সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। শুক্রবারও কলকাতার তাপমাত্রা ঊর্ধ্বমুখী। হাওয়া অফিস জানাচ্ছে, এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপামাত্রা রয়েছে ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে ৮২ শতাংশ।

অন্যদিকে, হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের বেশ কিছু অংশে। আগামী রবি ও সোমবারও সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন