প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
জন্মাষ্টমী তিথিতে বনগাঁর রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে দেবী দুর্গার কাঠাম পূজোর শুরু: দেখুন ভিডিও বনগাঁর স্বাদমোতী হোটেলে মিলল পচা মাংস ও মেয়াদ উত্তীর্ণ আলু , মিলেছে পোকা-মাকড়! বারবার অভিযানেও বদলাচ্ছে না অস্বাস্থ্যকর ছবি ৪ হাজার টাকার ইলিশ নিয়ে পগারপার মহিলা , মধ্যমগ্রাম মাছের বাজারের এমন কাণ্ডে হতবাক স্থানীয় ব্যবসায়ীরাও মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষে বাঙালির আবেগ উস্কে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুজোর পরই পুরভোট! আপনার এলাকা কি তালিকায় আছে? আগামিকাল জেলাশাসকদের নিয়ে বৈঠকে রাজ্য নির্বাচন কমিশন, প্রস্তুতি তুঙ্গে

পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,হিন্দিভাষীদের পাশে থাকার বার্তা

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ কালীপুজো শেষ হতেই হাজির জগদ্ধাত্রী ৷ করোনা এবার পুজোর জৌলুষে থাবা বসিয়েছে ৷ কোভিড বিধি মেনেই পুজোর আয়োজন ৷ পোস্তার ব্যবসায়ী সমিতির পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

পোস্তা বাজারের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে ফের হিন্দিভাষী সমর্থনের কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পূজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। পোস্তা বাজারের ব্যবসায়ী দের সঙ্গে থাকার আহ্বান জানান তিনি। তাদের সমস্ত সমস্যা সমাধানের জন্য তাদের পাশে দাঁড়ানোর আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে বুধবার তিনি বলেন, ‘‘এখানে একটি জমি নিয়ে আপনাদের সমস্যা আছে। ভোটের আগে বাইরের কেউ কেউ ভয় দেখাচ্ছে। ভয় পাবেন না! রাজ্য সরকার আইনি পথেই আপনাদের পাশে থাকবে।’’ এই সমস্যার পিছনে ‘রাজনৈতিক উদ্দেশ্য’ আছে বলেও মন্তব্য করেছেন তিনি।

রাজনৈতিক মহলের ধারণা, বিধানসভা ভোটকে সামনে রেখে বিভিন্ন রাজ্য থেকে আসা বিজেপি নেতাদের বাংলায় যে তৎপরতা চলছে, তাকেও নিশানা করেছেন মমতা। ‘বাইরের কারও হুমকি’র কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী তাঁদের উদ্দেশেও বার্তা দিয়েছেন বলে মনে করা হচ্ছে। এ দিনই বিজেপির এই নির্বাচনী প্রস্তুতিকে বিঁধে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, বাংলাকে নিশানা করে বহিরাগতেরা ব্রিগেড তৈরি করছে। ‘টার্গেট’ করতে হলে চিনকে করুক, পাকিস্তানকে করুক! বাংলাকে কেন? দলের তরফে তাঁর হুঁশিয়ারি, এখানে এসে দাঙ্গা ছড়ানো বা বিভাজন তৈরির চেষ্টা হলে তৃণমূল সর্বশক্তি দিয়ে রুখবে।

বাংলার মাটিতে বাইরের কারও ‘হুমকি’তে ভয় পাওয়ার কোনও কারণ নেই বলে পোস্তার ব্যবসায়ীদের এদিন আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন