Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
তৃণমূলের ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED! ১৯ টি অ্যাকাউন্টে নজর, বিমান-হেলিকপ্টার কেনা নিয়ে বড় দাবি কেন্দ্রীয় সংস্থার গাড়ির রশিদ ও ভিকেলস নম্বরের দাবিতে প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ির সামনে বিক্ষোভে টোটোচালকেরা : দেখুন ভিডিও ৫০ হাজার সাফাই কর্মীর হাতে ‘স্বচ্ছ কবচ’, বিশেষ কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী বারুইপুর এনকাউন্টার: ‘ও যা করেছে, মৃত্যু হয়ে গিয়েছে, আমার শান্তি’, জানালেন প্রভাসের মা, মেয়ের দোষীর মৃত্যু সংবাদে খুুশি নির্যাতিতার বাবা বারুইপুর গিয়ে পুলিশকে ৭২ ঘণ্টার ডেডলাইন মুখ্যমন্ত্রীর ,‘গণপিটুনিতে মৃত যুবক নির্দোষ, উস্কানিদাতাদের রেয়াত নয়’: শুভেন্দু অধিকারী

পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শুরু, মন্ত্রী হলেন তাপস রায়, শঙ্কর ঘোষ, দুধকুমার মণ্ডলরা

deshersamay

Share article:

শুভেন্দু অধিকারীর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শুরু হলো। সোমবার লোকভবনে রাজ্যপাল আরএন রবি শপথবাক্য পাঠ করাচ্ছেন। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজই দপ্তর বণ্টনের সম্ভাবনাও রয়েছে। শুরুতেই শপথ নিলেন তাপস রায়, শঙ্কর ঘোষ, অর্জুন সিং, দীপক বর্মন, মনোজ ওঁরাও, গৌরীশঙ্কর ঘোষরা। এর পরে একে একে শপথ নিলেন দুধকুমার মণ্ডল, জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, শারদ্বত মুখোপাধ্যায়, জগন্নাথ চট্টোপাধ্যায়রা।

শপথ নিলেন যে পূর্ণমন্ত্রীরা
১. তাপস রায় (মানিকতলা)
২. দীপক বর্মন (ফালাকাটা)
৩. শঙ্কর ঘোষ (শিলিগুড়ি)
৪. মনোজকুমার ওরাওঁ (কুমারগ্রাম)
৫. অর্জুন সিং (নোয়াপাড়া)
৬. গৌরীশঙ্কর ঘোষ (মুর্শিদাবাদ)
৭. জগন্নাথ চট্টোপাধ্যায় (সিউড়ি)
৮. স্বপন দাশগুপ্ত (রাসবিহারী)
৯. কল্যাণ চক্রবর্তী (খড়দহ)
১০. শারদ্বত মুখোপাধ্যায় (বিধাননগর)
১১. অরূপকুমার দাস (সিঙ্গুর)
১২. অজয়কুমার পোদ্দার (কুলটি)
১৩. দুধকুমার মণ্ডল (ময়ূরেশ্বর)

শপথ নিচ্ছেন শঙ্কর ঘোষরা।

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর নামের তালিকা
১. মালতী রাভা রায় (তুফানগঞ্জ)
২. ইন্দ্রনীল খাঁ (বেহালা পশ্চিম)
৩. রাজেশ মাহাতো (গোপীবল্লভপুর)

আজ শপথ নিলেন ৩৫ জন মন্ত্রী। এর আগে মুখ্যমন্ত্রী ছাড়াও আরও পাঁচ জন মন্ত্রী শপথ নিয়েছেন। পশ্চিমবঙ্গে মোট ৪১ জনের মন্ত্রিসভা গঠিত হলো।

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর নামের তালিকা

১. মালতী রাভা রায় (তুফানগঞ্জ)

২. ইন্দ্রনীল খাঁ (বেহালা পশ্চিম)

৩. রাজেশ মাহাতো (গোপীবল্লভপুর)

প্রতিমন্ত্রীর নামের তালিকা

অধিকাংশ মন্ত্রীই ধুতি-পঞ্জাবি পরে বাঙালি পোশাকে সেজে এসেছেন। তবে কে কোন দফতর পাচ্ছেন, তা এখনও স্পষ্ট নয়। মন্ত্রিসভায় শপথের জন্য যাঁরা ডাক পেয়েছেন, অনেকেই এসেছেন পরিবারকে সঙ্গে নিয়ে। লোকভবনে রয়েছেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

১. জুয়েল মুর্মু (হবিবপুর)

২. হরেকৃষ্ণ বেরা (তমলুক)

৩. আনন্দময় বর্মন (মাটিগাড়া-নকশালবাড়ি)

৪. অশোক দিন্দা (ময়না)

৫. নাদিয়ার চাঁদ বাউরি (পাড়া)

৬. বিশাল লামা (কালচিনি)

৭. শান্তনু প্রামাণিক (ভগবানপুর)

৮. মৌমিতা বিশ্বাস মিশ্র (বর্ধমান দক্ষিণ)

৯. উমেশ রাই (হাওড়া উত্তর)

১০. পূর্ণিমা চক্রবর্তী (শ্যামপুকুর)

১১. কৌশিক চৌধুরী (রায়গঞ্জ)

১২. ভাস্কর ভট্টাচার্য (শ্রীরামপুর)

১৩. দিবাকর ঘরামি (সোনামুখী)

১৪. অমিয় কিস্কু (নয়াগ্রাম)

১৫. কলিতা মাজি (আউশগ্রাম)

১৬. গার্গী দাস ঘোষ (কান্দি)

১৭. বিরাজ বিশ্বাস (করণদিঘি)

১৮. দীপঙ্কর জানা (কাকদ্বীপ)

১৯. সুমনা সরকার (বলাগড়)

এর আগে গত ৯ মে ব্রিগেড প্যারাড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন শুভেন্দু। তাঁর সঙ্গে আরও পাঁচ জন মন্ত্রীও সে দিন শপথ নেন। অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডুদের মধ্যে দফতরও বণ্টিত হয়ে গিয়েছে। এ বার সেই মন্ত্রিসভার সম্প্রসারণের পালা। ৩৫ জন মন্ত্রীর শপথের সঙ্গে রাজ্যের বিজেপি সরকারের মন্ত্রিসভার মোট সদস্যের সংখ্যা হবে ৪১।

সূত্রের খবর, শপথগ্রহণের পর লোকভবন থেকে সরাসরি নবান্নে যাবেন মন্ত্রীরা। সেখানে জরুরি বৈঠক হবে। সেখানেই মুখ্যমন্ত্রী এই মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন করে দিতে পারেন।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন