

গ্রাম- শহরের কথা ঊঠলে একটা জনসমুদ্র চলে আসে,
রাস্তা মানেই অবারিত নদী, গনমানুষের জোয়ার ভাটার টানে ব্যস্ততা । সুখ,দুঃখ, আর ঘরে ফেরা নিয়ে যদি……
গান লেখা হয়, গানের শরীরে গ্রাম-শহরের ছবি ভাসে।

আধুনিকতায় এই গ্রাম শহরেরর যত কষ্ট ঢেকে থাকে নিয়ন আলোয় , স্বপ্নগুলো লুকিয়ে থাকে আঁধারে । আবার শীত – কুয়াশার চাদরের আড়ালে লুকিয়ে থাকে আনন্দও । এমনই গ্রাম ও শহর ইছামতির তীরে বনগ্রাম’ কে নিয়ে গান লিখলেনন বনগাঁরই ছেলে অমর্ত্য বিশ্বাস ।

অমর্ত্য দেশের সময়’কে জানান,‘শহর থেকে দূরে’ এই ফোক গানটি মূলত নৃত্যশিল্পীদের জন্য তিনি লিখেছেন । কারণ তাঁর ধারণা এই গানটি বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য শিল্পীরা মঞ্চস্থ করতে পারবেন আনন্দের সঙ্গে । গানের মিউজিকও সেভাবেই সাজানো হয়েছে।
‘শহর থেকে দূরে ‘ শিরোনামে গানটিতে কন্ঠ দিয়েছেন বনগাঁর মেয়ে স্বর্ণালী সরকার। সুর দিয়েছেন বিকাশ সাধুখাঁ, নৃত্য শিল্পী– অর্পিতা বনিক,সৌজন্যে: ঘুঙ্গট বুটিক গানটি ১৩ মার্চ শুক্রবার প্রকাশিত হবে’দেশের সময়’ (Desher Samay )ইউটিউব চ্যানেল -এ ।







