প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও

নির্ভয়া দোষীদের শেষ আর্জিও খারিজ সুপ্রিম কোর্টে

deshersamay

Share article:

২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লির রাস্তায় বছর ২৩-এর প্যারামেডিক্যালের ছাত্রীকে নৃশংস ভাবে গণধর্ষণ করেছিল ছ’জন। প্রায় সাত বছর পর রায় দিয়েছিল আদালত। ফাঁসির সাজা শুনিয়েছিলেন বিচারপতি। তবে সাজা ঘোষণার পর থেকেই শুরু হয়েছিল নানা টালবাহানা। আইনের মারপ্যাঁচে সাজা রদ করার সমস্ত রকম আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল দোষীরা। তবে একে একে খারিজ হয়েছে সবকিছুই। এমনকি চার দোষীর প্রাণভিক্ষার আর্জি খারিজ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। শেষবার পবন কুমারের প্রাণভিক্ষার আর্জি খারিজ হওয়ার পরেই আদালত ফাঁসির নতুন তারিখ ঘোষণা করেছিল।


এর আগে তিনবার ফাঁসি পিছিয়ে গিয়েছে নির্ভয়া দোষীদের। তবে শেষবার পবন গুপ্তর প্রাণভিক্ষার আর্জি রাষ্ট্রপতি খারিজ করার পরেই বিচারক ধর্মেন্দ্র রানা আগামী ২০ মার্চ ফাঁসির দিন ঠিক করেন। জানা গিয়েছে, এবার দোষীদের আইনজীবী এপি সিং-ও সুপ্রিম কোর্টে বলেছেন যে এবার আর আদালতের ফাঁসির দিনক্ষণ ঠিক করার ক্ষেত্রে বাধা নেই। অর্থাৎ এটা স্পষ্ট যে সাজা মকুব বা ফাঁসি পিছনো কিংবা অন্যান্য কোনও টালবাহানা করার সমস্ত পথ এবার বন্ধ হয়ে গিয়েছে চার দোষীর সামনে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন