Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

নববর্ষের প্রাক্কালে কালীঘাটে পুজো মমতার, আরতি করে রাজ্যবাসীর জন্য প্রার্থনা মুখ্যমন্ত্রীর

deshersamay

Share article:
হীয়া রায় , দেশের সময়

কলকাতা : বাংলা নববর্ষের প্রাক্কালে কালীঘাট মন্দিরে পুজো দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের কয়েকজনের সঙ্গে তিনি মন্দিরে হাজির হন। এরপর কালী মাকে শাড়ি, মালা দিয়ে, মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুজো দেন মমতা। নববর্ষের দিন তাঁর উত্তরবঙ্গে একাধিক নির্বাচনী কর্মসূচি রয়েছে। তার আগে মঙ্গলবার কালীঘাটে পুজো দিলেন তিনি।

লাগাতার নির্বাচনী প্রচারে ব্যস্ত মমতা। এদিনও একাধিক জায়গায় জনসভা ছিল তাঁর। সেই সব কর্মসূচি সেরে সন্ধ্যায় কালীঘাট মন্দিরে আসেন তিনি। পুজো দেওয়ার পর মায়ের আরতিও করেন মমতা।

মন্দির থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। পাশাপাশি সকলের সুস্থতা কামনা করেন। তাঁর কথায়, “বাংলার সব পরিবার পরিজন-সহ বিশ্বের সব পরিবার পরিজনকে প্রণাম জানাচ্ছি। মায়ের কাছে সকলের জন্য প্রার্থনা করেছি। মা সকলকে শক্তি দিক, ভক্তি দিক। সকলে ভাল থাকুন। শুভ নববর্ষ।”

আজ বুধবার  নববর্ষের দিন উত্তরবঙ্গে একাধিক নির্বাচনী কর্মসূচি রয়েছে মমতার। ১৫ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে ঝোড়ো প্রচার করবেন তিনি।

নববর্ষের দিন ইসলামপুরে জনসভা করার কথা রয়েছে মমতার। তারপর শিলিগুড়ি ও চালসায় ২টি রোড শো করবেন তিনি। সেই কারণে নতুন বছর পড়ার আগের সন্ধ্যাতে কালীঘাটে পুজো দিলেন মমতা। পুজো দেওয়ার সময় কালীঠাকুরের শাড়ি নিয়ে প্রশ্ন করেন তিনি। ঠাকুরের শাড়ি ফেলে না দিয়ে গরিব মানুষের দিয়ে দেওয়ার পরামর্শ দেন তিনি। এরপর আরতি করে মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুজো করেন মমতা।

প্রচারে রাজ্য চষে ফেলছেন তৃণমূল নেত্রী। এবার মহানগরের রাজপথে নামবেন মমতা ব্য়ানার্জি। দ্বিতীয় দফার ভোটের আগে যাদবপুর থেকে পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী, গন্তব্য গড়িয়াহাট। প্রথম দপার ভোট শেষ ২৩ এপ্রিল। আগামী ২৪ এপ্রিল তৃণমূল সুপ্রিমো কলকাতার রাজপথে হাঁটবেন।

তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, ২৪ এপ্রিলের পদযাত্রায় মমতা ব্যানার্জির সঙ্গে থাকবেন দলের সব শীর্ষ নেতৃত্বরা। থাকার কথা কলকাতার বিভিন্ন কেন্দ্রের দলীয় প্রার্থীদেরও। 

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, প্রতিদিনই প্রায় তিনটি করে সভা করছেন মমতা। এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে নিয়ম করে নিশানা করছেন নির্বাচন কমিশন ও বিজেপিকে। বাংলার ভোটার তালিকা সংশোধনে প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। বিবেচনাধীন থাকার পরও বাদ পড়েছেন ২৭ লক্ষ ভোটার। তাঁরা আর আসন্ন বিধানসভা ভোটে ভোট দিতে পারবেন না। যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টে মামলা করে এদের নাম ফের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন খোদ নেত্রী।

সূত্রের খবর, ভোটের জন্য প্রচারের সঙ্গেই ২৪ এপ্রিলের পদযাত্রায় এসআইআর বিষয়টিও তুলে ধরে কেন্দ্র ও কমিশনের প্রতিবাদ করবেন তৃণমূল সুপ্রিমো।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন