Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

দুই ‘ফুল’-এর দুই মিছিল মুখোমুখি, রবিবাসরীয় প্রচারে উত্তপ্ত বনগাঁ

deshersamay

Share article:

দেশের সময় , বনগাঁ: রবিবাসরীয় প্রচারে উত্তপ্ত বনগাঁ থানার সাহা পাড়া এলাকা। দুই শিবিরের মিছিল একে অপরের মুখোমুখি। বিজেপির অভিযোগ, এদিন সকালে তাদের প্রার্থী অশোক কীর্তনীয়ার প্রচারের সময় তৃণমূলের একটি মিছিল ঢুকে তাদের প্রচারে বাধা দেয় ‌এবং মিছিলে উপস্থিত তৃণমূল কর্মী ও সমর্থকরা তাদের উদ্দেশ্য করে ”গো ব্যাক’ স্লোগান ও বিজেপি কর্মীদের ধাক্কাধাক্কি করতে থাকে। মুহূর্তে গরম হয়ে ওঠে পরিস্থিতি। শুরু হয় গোলমাল। পরিস্থিতি সামাল দিতে উপস্থিত হয় বনগাঁ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

বিজেপির দাবি, এদিন বোরকা পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের সাহা পাড়া এলাকায় বিজেপির বিদায়ী বিধায়কের প্রচার কর্মসূচি ছিল৷ সকালে সাহা পাড়া মাঠ এলাকায় পোস্টার ব্যানার নিয়ে সদরবলে প্রচার শুরু করেন তিনি৷ সেই সময় এলাকার কিছু তৃণমূল কর্মী পতাকা হাতে আগে থেকে প্রস্তুত হয়ে ছিল। অশোক কীর্তনীয়া মিছিল করে লোকজন নিয়ে ওই এলাকায় আসতেই তৃণমূল কর্মীরা মিছিল করে তাঁদের দিকে এগিয়ে আসেন৷ গো ব্যাক স্লোগান এবং ধাক্কাধাক্কি করতে থাকেন৷ 

পাল্টা বক্তব্যে তৃণমূল কর্মীদের দাবি, পাঁচ বছর অশোক কীর্তনীয়া বিধায়ক ছিলেন। কিন্তু তাঁকে কখনও দেখা যায়নি, এলাকার কোন উন্নয়নও করেননি। সে কারণেই এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে স্লোগান দিয়েছে। উত্তেজনা চরমে উঠলে পুলিশ ও আধাসেনা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে বনগাঁ থানা থেকে আরও পুলিশকর্মীর সঙ্গে আসে কেন্দ্রীয় বাহিনী। প্রচার করে অশোক কীর্তনীয়া অন্যদিকে চলে যান।

বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া বলেন, ‘৫০০ টাকার বিনিময়ে কয়েকজন মহিলাকে দিয়ে বিজেপির প্রচারে বাধো দিয়েছে তৃণমূলের কাউন্সিলার।’ বিজেপি প্রার্থীর আরও অভিযোগ, ঘটনা পূর্ব পরিকল্পিত। হেরে যাবে বুঝতে পেরে ভয়ে এ সমস্ত করছে। যারা আজক গুন্ডাগিরি করল তাদের সঙ্গে আবার দেখা হবে ৷ 

এ বিষয়ে বনগাঁ উত্তরের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস বলেন, অশোক কীর্তনীয়া পাঁচ বছর বিধায়ক ছিলেন। কোনও উন্নয়ন করেননি৷ সাহাপাড়া এলাকায় প্রচারে আসলে এলাকার সাধারণ মানুষ জিজ্ঞাসা করেছিল আপনি কী কাজ করেছেন? পাঁচ বছর কেন দেখা যায়নি? ‘বিজেপি কর্মীরাই প্রথমে আমার দলের কর্মীদের উপরে চড়াও হয়। এলাকার মানুষ জোটবদ্ধ হয়ে প্রতিবাদ করেছেন।’

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন