Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

দীপাবলির আলোর রোশনাইয়ে সাজছে শহর : দেখুন ভিডিও

deshersamay

Share article:
অর্পিতা দে , দেশের সময়

কলকাতা : দুদিন বাদেই আলোর উৎসব দীপাবলি, মেতে উঠবে সারা দেশ। তারই প্রস্তুতি শুরু হয়েছে শহরের বিভিন্ন জায়গায়। আলোর রোশনাইয়ে সেজে উঠছে কলকাতা।

দীপাবলি উপলক্ষে বিভিন্ন রঙিন আলোর পসরা সাজিয়ে প্রস্তুত দোকানিরাও। দীপাবলির আগে ক্রেতাদের ভিড় সামলাতে ব্যস্ত কলকাতার চাঁদনি চক।

দীপাবলি উপলক্ষে ঘর সাজাতে মাটির প্রদীপের সঙ্গে সমান পাল্লা দিয়ে বিকোচ্ছে বিভিন্ন ডিজাইনের এল ই ডি লাইট। বিভিন্ন আকৃতির রঙিন ফুলের চেন, পাতার সারি, ডায়মন্ড, ফুলের ঝার, এছাড়াও রয়েছে জবাফুল, পদ্ম ফুল, ইলেক্ট্রিক্যাল মোমবাতি, প্রদীপ, স্ট্যান্ড প্রদীপ, পেপার ল্যাম্প।  দেখুন ভিডিও

হ্যাপি দিওয়ালি লেখা বিভিন্ন ডিজাইনের ওয়াল লাইট, ফ্লোটিং ক্যান্ডেল এছাড়াও রয়েছে নতুন সংযোজিত পটাকা লাইট রিমোট টিপলেই পটাকার মতন আওয়াজ হবে এবং সাইরেন বাজবে এ সব কিছুরই দাম ২০ টাকা থেকে শুরু ৫০০ টাকার মধ্যে দেশের সময়কে জানালেন স্থানীয় ব্যবসায়ী। এই সমস্ত লাইট কিনতে ক্রেতাদের মধ্যেও উৎসাহ চোখে পড়ার মতন।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন