প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও ‘অডিট মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, জানিয়ে দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ

দিল্লি নির্বাচনের রায় ঘোষণার আগেই বিজেপিকে তুলোধনা অধীরের

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ দিল্লিতে কংগ্রেসের অস্তিত্ব থাকুক সেটা চেয়েছি। বিভেদের রাজনীতি কংগ্রেস করে না। কংগ্রেস যা করেছে তা শেষ করতে চেয়েছে বিজেপি। কংগ্রেস সরকার শুরু করেছে বলেই কী তুমি তা শেষ করবে?’ বিজেপিকে তুলোধনা করলেন কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরি।

দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফলের দিন কার্যত আপের পাশে দাঁড়ালেন তিনি।
মঙ্গলবার দিল্লির বিধানসভা ভোটের ফলাফল প্রকাশ হতে চলেছে। সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হওয়ায় দেশে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে।

ভোট গণনার প্রায় আড়াই ঘণ্টা পর বলা যেতে পারে, এখনও পর্যন্ত আম আদমি পার্টি ৫৭টি, বিজেপি ১৩টি এবং কংগ্রেস ০ আসনে এগিয়ে রয়েছে। আত্মপক্ষ সমর্থনের জন্য বিজেপি’‌র অনেক ক’‌টি অভ্যাসের একটি রয়েছে কংগ্রেসের করা ভুলগুলোর কথা তুলে ধরা। পুরনো কথা তুলে ধরার পাল্টা জবাব দিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা দলের অধীররঞ্জন চৌধুরি।

তবে কংগ্রেসের অস্তিত্বের যে ইচ্ছা তাঁর ছিল তা এগিন দেখা যাচ্ছে না। উল্লেখ্য, একদিন আগেই অধীর চৌধুরী বলেছিলেন, আপ যদি দিল্লি বিধানসভা নির্বাচনে জয়ী হয় তাহলে বুঝব উন্নয়নের জয় হয়েছে। তারপর এই মন্তব্য আপ–কে এগিয়ে রাখার কৌশল বলে মনে করছেন রাজনৈতিক কারবারিরা। ‌

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন