প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও ‘অডিট মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, জানিয়ে দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ ক্লাস ওয়ান থেকে পুরো বদলে যাবে সিলেবাস,পড়াশোনায় ফের ফিরবে মন, স্কুল পড়ুয়াদের জন্য বড় উদ্যোগ সরকারের!  জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

তিন বাংলাদেশির ৫ বছরের জেল,ভারতে বেআইনি ভাবে থাকার অপরাধে শাস্তি

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ বেআইনি ভাবে ভারতে থাকার অপরাধে তিন বাংলাদেশিকে ৫ বছর জেলের সাজা শুনিয়েছে আদালত। পাশাপাশি প্রত্যেককে ১৯ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত।

জানা গিয়েছে, ভিসা এবং পাসপোর্ট জাল করে এতদিন এদেশে বাস করছিল এই তিন বাংলাদেশি। রায়দানের সময় বিচারক সঞ্জীব কুমার জানিয়েছেন, নির্দিষ্ট পরিমাণ জরিমানা না দিলে, প্রত্যেক অপরাধীর অতিরিক্ত ৬ মাস জেলের সাজা বহাল হবে। পুলিশ জানিয়েছে, এই তিন অপরাধীর নাম মহম্মদ ফিরদৌস, ইমরান এবং ফারুরিদ্দিন।

২০১৭ সালে লখনউ স্টেশন থেকে এদের গ্রেফতার করে পুলিশ। অমৃতসর-হাওড়া এক্সপ্রেস চড়ে সে সময় পালানোর চেষ্টা করছিল এই তিনজন। তবে পালানোর আগেই উত্তরপ্রদেশ পুলিশের হাতে ধরা পড়ে তারা। উত্তরপ্রদেশের এটিএস তিন বাংলাদেশির বিরুদ্ধে মামলা দায়ের করে। শুরু হয় তদন্ত। সেই সময়েই তদন্তকারী আধিকারিকরা জানতে পারেন এই তিনজনই জাল ভিসা এবং পাসপোর্ট বানিয়ে এতদিন ভারতে ছিল।

এরপর আদালতে দীর্ঘদিন মামলা চলে। তবে শেষ পর্যন্ত জিতে গিয়েছে উত্তরপ্রদেশের এটিএস। রায়দানের সময় আদালতের তরফে জানানো হয়েছে যে সমস্ত অভিযোগ এই তিন বাংলাদেশির বিরুদ্ধে উঠেছিল সেই সব কিছু সফল ভাবে প্রমাণ করতে পেরেছে এটিএস। এই তিনজনই যে ভারতে থাকার জন্য ভুয়ো নথি এবং জাল পাসপোর্ট ও ভিসার সাহায্য নিয়েছিল সে কথাও প্রমাণিত হয়েছে। নিজেদের ভুয়ো পরিচয় বানিয়েই এতদিন এদেশে থাকছিল এই তিন বাংলাদেশি। অবশেষে তাদের ৫ বছরের জেল হেফাজতের সাজা শুনিয়েছে আদালত।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন