Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

টোকিয়ো অলিম্পিকে দেশের দূত সৌরভ!

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ বাঙালিদের জন্য দারুণ খবর। চলতি বছর টোকিয়ো অলিম্পিকসে টিম ইন্ডিয়ার গুডউইল অ্যাম্বাস্যাডর হওয়ার জন্য বিসিসি আই প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়কে অনুরোধ জানাল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন

আইওএ-র সেক্রেটারি জেনারেল এই সম্মান দেওয়ার প্রস্তাব জানিয়ে চিঠি পাঠিয়েছেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ককে। চিঠিতে বলা হয়েছে, ‘টোকিয়ো ২০২০-তে ১৪-১৬টি খেলায় আমাদের ১০০-২০০ অ্যাথলিট অংশ নেবে বলে আমরা আশা করছি। দলে সিনিয়রদের পাশাপাশি তরুণ অ্যাথলিটরাও রয়েছেন যাঁদের অলিম্পিকসে অভিষেক ঘটবে।’

সৌরভের উদ্দেশে চিঠিতে বলা হয়েছে, ‘কোটি কোটি মানুষের বিশেষত যুবদের কাছে আপনি অনুপ্রেরণা। প্রশাসক হিসেবে আপনি সবসময় তরুণ প্রতিভাদের তুলে ধরেছেন। টোকিয়ো ২০২০ অলিম্পিকসে টিম ইন্ডিয়া আপনার সঙ্গ পেলে তাতে তরুণ অ্যাথলিটরা চাঙ্গা হবেন বলে আশা রাখি। এটা দেশের অলিম্পিকের জন্য একটা বড় ব্যাপার হবে। আশা করব, অলিম্পিক গেমস টোকিয়ো ২০২০-এ টিম ইন্ডিয়াকে আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে আশা রাখছি।’
২০১৬ সালের রিও গেমসে দেশের গুডউইল অ্যাম্বাস্যাডর হিসেবে উঠে এসেছিল ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর, বেজিং অলিম্পিকসের সোনার পদকজয়ী অভিনব বিন্দ্রা, অভিনেতা সলমান খান ও সুরের জাদুকর এআর রহমানের নাম।

চলতি বছর ২৪ জুলাই থেকে শুরু হচ্ছে টোকিয়ো অলিম্পিক। চলবে ৯ অগস্ট পর্যন্ত।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন