টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই বিমানের বাঁ দিকের ইঞ্জিনে দাউদাউ করে আগুন ধরে গেল তারপর .. দেখুন ভাইরাল ভিডিও
deshersamay


২৭২ জন যাত্রী নিয়ে বিমানবন্দর ছেড়ে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছিল ডেল্টা বিমান। কিন্তু টেক অফ করার কিছু ক্ষণের মধ্যেই বিমানের বাঁ দিকের ইঞ্জিনে দাউদাউ করে আগুন ধরে গেল। সেই পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে বিমানের মুখ ঘুরিয়ে আবার বিমানবন্দরে ফেরালেন পাইলট। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি দেশের সময়)।

‘ওএসজিআইএনটি’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে গিয়েছে। সেই জরুরি পরিস্থিতিতে বিমানবন্দরে অবতরণ করছে ডেল্টা বিমানটি।

স্থানীয় সময় অনুযায়ী, ব্রাজ়িলের সাও পাওলো শহরের গুয়ারুলহোস বিমানবন্দরে গত রবিবার এই ঘটনাটি ঘটেছে। ডিএল১০৪ ডেল্টা বিমানটি বিমানবন্দর থেকে আটলান্টার উদ্দেশে রওনা হয়েছিল।

বিমানে ২৭২ জন যাত্রীর পাশাপাশি ছিলেন ১৪ জন ক্রু সদস্য। ডেল্টা বিমানের বাঁ দিকের ইঞ্জিনে আগুন লাগলে সঙ্গে সঙ্গে টার্বোফ্যানটি বন্ধ করে দেন পাইলট। ইঞ্জিন জ্বলতে থাকা অবস্থায় কয়েক মিনিট আকাশে বিমানটি উড়তে থাকে। তার পর অতি সাবধানতায় বিমানবন্দরের দিকে মুখ ঘুরিয়ে নেন পাইলট।

বিমান থেকে যাত্রী-সহ সকল ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়। ব্রাজ়িলের বিমান দুর্ঘটনা সংক্রান্ত তদন্তকারী সংস্থা সেনিপার তরফে জানানো হয়েছে যে, এই দুর্ঘটনার ফলে ২৮টি বিমান বাতিল করা হয়েছে এবং ১৪টি বিমানপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। তদন্তে জানা গিয়েছে, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির জন্য এই দুর্ঘটনাটি ঘটেছে।
Moment Delta flight DL104 aircraft’s left engine catches fire shortly after take-off from Brazil. The flight, which was bound to Atlanta, was forced to turn back and landed safely at Guarulhos Airport, Sao-Paulo. https://t.co/H034GVtUAbhttps://t.co/zFhSFZZZ7C pic.twitter.com/vqgRjYmtcB
— OSGINT (@posted_news) March 30, 2026

সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এই ভিডিয়োটি ছড়িয়ে পড়তে আশঙ্কা প্রকাশ করেছেন নেটপাড়ার অধিকাংশ। এক নেটাগরিক এই প্রসঙ্গে লিখেছেন, ‘‘কী ভয়াবহ ঘটনা! পাইলট খুব বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছেন। যাত্রী এবং ক্রু সদস্যদের প্রাণ বাঁচানোর জন্য তাঁকে কুর্নিশ জানাই।’’
