প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও ‘অডিট মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, জানিয়ে দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ

জাপানের তানাবাতা উৎসবে যোগ দিলো বিশ্বভারতীর পড়ুয়ারা

deshersamay

Share article:

ইন্দ্রজিৎ রায় ,শান্তিনিকেতনঃ

বিশ্বভারতীর জাপানিজ বিভাগ, নিপ্পন ভবনের উদ্যোগে শান্তিনিকেতনে প্রথমবার পালিত হলো জাপানের তানাবাতা উৎসব। এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিশ্বভারতীর পাঠভবনের খুদে পড়ুয়ারা। অনুষ্ঠানটি শান্তিনিকেতনের রবীন্দ্রভবনে সম্পন্ন হয়।

বিশ্বভারতীর নিপ্পন বিভাগের প্রধান গীতা এ. কীনী জানান ‘জাপানের লোক কথা অনুযায়ী এই উৎসব জাপানে 7 জুলাই অথবা 7 ই আগস্ট উদযাপন করা হয়। বিশ্বভারতী বিশ্বের সংস্কৃতিতে বিশ্বাসী তাই নিপ্পন ভবন এর উদ্যোগে প্রথমবার শান্তিনিকেতনে এই উৎসব উদযাপন করা হল।

জাপানের লোককথা অনুযায়ী এই পবিত্র দিনে ভগবানের উদ্দেশ্যে চিঠি লিখে তা বাঁশ গাছের ডালে ঝুলিয়ে দিলে পূর্ণ হয় মনস্কামনা। পাঠভবনের খুদে পড়ুয়ারা কচি হাতে তাদের চিঠি লিখে ঝুলিয়ে দেন রবীন্দ্র ভবনের বাঁশ গাছে।

এরকম ধরনের উৎসবে যোগদান করতে পেরে খুশি পড়ুয়ারাও, কারণ, ভগবান কে চিঠি লেখার অবসর কি রোজ দিন আসে! আর সেই চিঠি পড়ে ভগবান যদি ইচ্ছে পূরণ করেই দেন, তাহলে তো সোনায় সোহাগা!

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন