প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

জঞ্জালের দুর্গন্ধে অতিষ্ঠ , ঠাকুরনগরে রাস্তা অবরোধ করে প্রতিবাদে সরব স্কুল পড়ুয়ারা

deshersamay

Share article:

স্কুলের সামনে আবর্জনা ও মৃত পশু ফেলে রাখায় দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে মঙ্গলবার রাস্তা অবরোধ করে প্রতিবাদে সরব হলেন ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা। এ দিন ঠাকুরনগরের চিকনপাড়া আরপি প্রাইমারি স্কুলের পড়ুয়া ও অভিভাবকরা তালতলার মোড়ে রাস্তা অবরোধ করেন। ঘন্টা দুয়েক অবরোধের পর গাইঘাটা থানার পুলিশ ও এবং স্থানীয় পঞ্চায়েত প্রধানের আশ্বাসে অবরোধ ওঠে। পড়ুয়া এবং শিক্ষকদের দাবি, স্কুলের সামনে এ ভাবে আবর্জনা, মৃত পশুর দুর্গন্ধে ক্লাস করা সমস্যা।

গাইঘাটা থানার চিকনপাড়া আরপি স্কুলের পাশে আছে একটি গার্লস স্কুলও। স্কুলের গেট থেকে মেরেকেটে ৫০ মিটার দূরত্বে আবর্জনা পড়ে থাকে। পথচলতি মানুষ রাস্তার ধারেই নোংরা ফেলে দিয়ে চলে যায়। মৃত কুকুর ও অন্যান্য পশুও ফেলে দিয়ে যায় অনেকে। এর আগেও এর প্রতিবাদে রাস্তা অবরোধ করেছিল পড়ুয়ারা। তার পর নড়েচড়ে বসেন গাইঘাটা ব্লকের ইছাপুর-২ পঞ্চায়েত কর্তৃপক্ষ। কিছুদিন নজরদারি চলে। কিন্তু আগের অবস্থা ফিরে আসতে সময় লাগে না। স্কুল সূত্রে জানা গিয়েছে, একদিন আগেই স্কুলের গেটের সামনে অন্যান্য আবর্জনার সঙ্গে কেউ একটা মৃত কুকুরের দেহ প্লাস্টিকে মুড়িয়ে ফেলে দিয়ে গিয়েছে। তার ভয়ঙ্কর দুর্গন্ধ বের হতে শুরু করে এ দিন।

সকাল দশটায় স্বাভাবিক ক্লাস শুরুও হয়েছিল স্কুলে। কিন্তু দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েন সকলে। এর পরেই প্রাইমারি স্কুলের ছোট ছোট পড়ুয়া থেকে অভিভাবকরা ঠাকুরনগর তালতলার মোড়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানান। অবরুদ্ধ হয়ে পড়ে ঠাকুরনগর-চাঁদপাড়া এবং ঠাকুরনগর-গাইঘাটা রোড। ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ওই সময়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে যাওযার সময় ছিল।

তবে অবরোধকারীরা পরীক্ষার্থীদের যাওয়ায় ছাড় দেন। স্কুলের প্রধান শিক্ষিকা মাধুরীলতা মধু বলেন, ‘স্কুলের গেটের একেবারে সামনেই আবর্জনায় মরা কুকুর পড়ে ছিল। অথচ পরিষ্কার করা হয়নি। আমরা চাই স্কুলের সামনে আবর্জনা সরিয়ে ক্লাস করার পরিবেশ ফিরিয়ে দেওয়া হোক।’

পঞ্চায়েতের প্রধান দীপক মণ্ডল জানান, ‘পঞ্চায়েত থেকে নিয়মিত পরিষ্কার করা হয়। কিন্তু তার মধ্যে এলাকার কিছু মানুষ স্কুলের সামনে ফেলে দিয়ে গিয়েছে। এটা তাদের সচেতনতার অভাব। পঞ্চায়েতের পক্ষ থেকে ওই জায়গায় একটা পানীয় জলের কল বসিয়েছি। দ্রুত সেখানে একটা শেড দেওয়া হবে। তা হলে কেউ নোংরা ফেলতে পারবে না।’

Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন