প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

ক্ষেপণাস্ত্র ছুড়ে পাক ড্রোন নামালো ভারতীয় বায়ুসেনা

deshersamay

Share article:

দেশের সময় ওয়েব ডেস্কঃ ফের ভারতের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করলো পাক ড্রোন। জানা গিয়েছে, ভারতীয় বায়ুসেনার র‍্যাডারে সেটা ধরা পড়তেই তা গুলি করে নামায় ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান।

সূত্রের খবর, সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ রাজস্থানের বিকানেরের নাল সেক্টরে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ে একটি পাকিস্তানি ড্রোন। জানা গিয়েছে, বায়ুসেনার র‍্যাডারে ড্রোনটি ধরা পড়তেই বায়ুসেনার সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান ক্ষেপনাস্ত্র ছুড়ে সেটিকে ধ্বংস করে। সূত্রের খবর, ধ্বংসের পরে ড্রোনটি ভারতীয় সীমান্তে না পড়ে পাক সীমানায় ফোর্ট আব্বাস-এর কাছে গিয়ে পড়ে।

তবে ভারত ও পাকিস্তান, কোনও দেশেরই বায়ুসেনার তরফে এ ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি। এটিই প্রথম নয়, এর আগে ২৮ ফেব্রুয়ারি গুজরাতের কচ্ছ এলাকায় একটি ড্রোন নামিয়েছিল পাকিস্তান। সেই ড্রোনটিকেও গুলি করে নামিয়েছিল ভারতীয় সেনা।

গুজরাতের কচ্ছ সীমান্তে নানঘাটাদ গ্রামে একটি ড্রোন দেখতে পান নিরাপত্তারক্ষীরা। সঙ্গে সঙ্গে সেই ড্রোনকে গুলি করে নামান তাঁরা। গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, হঠাৎ করেই একটা জোরালো শব্দ শুনতে পান তাঁরা। তড়িঘড়ি সেখানে গিয়ে ড্রোনের ধ্বংসাবশেষ দেখতে পান গ্রামবাসীরা। যদিও তখনও এই ড্রোনের কথা স্বীকার করেনি পাকিস্তান।

২৮ ফেব্রুয়ারি ভোররাতে মিনিট পনেরোর অপারেশনেই নিয়ন্ত্রণ রেখার ওপারে খাইবার-পাখতুনখোয়া অঞ্চলে জঙ্গি শিবির একেবারেই নিশ্চিহ্ন করে দেয় ভারতীয় বায়ুসেনা। মুজফ্‌রাবাদ সেক্টর দিয়ে নিয়ন্ত্রণ রেখা পার করে পাক অধিকৃত কাশ্মীরে প্রবেশ করে ভারতীয় বায়ুসেনার মিরাজ ২০০০ বিমান। বালাকোটের দূরত্ব সেখান থেকে প্রায় পঞ্চাশ মাইল। এক হাজার কেজি ওজনের বোম দিয়ে উড়িয়ে দেওয়া হয় বালাকোটের সমস্ত জঙ্গি শিবির। গুঁড়িয়ে দেওয়া হয় একের পর এক জইশ ই মহম্মদের লঞ্চপ্যাড। মাসুদ আজহারের সংগঠনের কন্ট্রোল রুম আলফা-৩ ও ধ্বংস করে দেওয়া হয়।
এই আক্রমণের পরেই সীমান্তে জারি করা হয়েছে সতর্কতা। পরের দিনই ২৪টি পাক যুদ্ধবিমান ভারতীয় আকাসসীমায় ঢোকার চেষ্টা করলে ভারতীয় ৮টি যুদ্ধবিমান তাদের তাড়া করে পিছু হটায়। এই লড়াইয়ে একটি পাক এফ-১৬ যুদ্ধবিমান ও একটি ভারতীয় মিগ-২১ বাইসন জেট ধ্বংস হয়। পাক সেনার হাতে আটক হন উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। ৬০ ঘণ্টা পরে পাকিস্তান থেকে ছাড়া হয় তাঁকে।
তারপরেও সীমান্ত অশান্ত। কাশ্মীরের প্রতিদিনই নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলছে। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক রেঞ্জার্স লাগাতার যুদ্ধবিরতিচুক্তি লঙ্ঘন করে গুলি চালাচ্ছে। ফলে নতুন ৪০০টি বাঙ্কার বানিয়েছে ভারতীয় সেনা। তারমধ্যেই এ বার ফের পাক ড্রোন দেখা গেল ভারতীয় আকাশে।

ছবি- সংগৃহীত,

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন