Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী! তারাতলা গোডাউন বিপর্যয়:এ পর্যন্ত উদ্ধার ১৩, নামল সেনা, ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কন্ট্রোল রুম খুলে হেল্পলাইন চালু নবান্নর ‘পুরোনো পদ্ধতিতে নয় আর কাজ নয়’, ব্রিকস সামিটে সতর্কবার্তা অজিত ডোভালের, বৈঠক চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে

Live বাজেট ২০২০:‌ সংসদে বাজেট বক্তৃতা দিতে শুরু করলেন অর্থমন্ত্রী

deshersamay

Share article:

দেশের সময় ওয়েব ডেস্ক:

Union Budget 2020-21 Live News Updates:

একনজরে নির্মলা সীতারমনের ভাষণ:

    • শিক্ষা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের জন্য শীঘ্রই নতুন শিক্ষানীতি তৈরি করা হবে। চাকরিভিত্তিক শিক্ষায় জোর দেওয়া হবে।
    • শিক্ষাখাতে বরাদ্দ ৯৯ হাজার ৩০০ কোটি টাকা।
    • জাতীয় ফরেন্সিক বিশ্ববিদ্যালয় এবং জাতীয় পুলিশ বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব রাখছি।
    • গ্রামীণ ভারতের ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে জল জীবন যোজনায় বরাদ্দ ৩.৬ লাখ কোটি টাকা।
    • স্বচ্ছ ভারত মিশনে বরাদ্দ ১২ হাজার ৩০০ কোটি টাকা।
    • স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ অতিরিক্ত ৬৯ হাজার কোটি টাকা।
    • ১১২ জেলায় পিপিপি (PPP) মডেলে হাসপাতাল তৈরি করা হবে।
    • হর্টিকালচারে রেকর্ড উৎপাদন, লক্ষ্য এক জেলায় এক পণ্য, বললেন অর্মন্ত্রী
    • শুখা ১০০টি জেলায় বিশেষ নজর। সৌরপাম্প বসাতে সাহায্য করবে সরকার। তৈরি করা হবে আরও হিমঘর। এক্ষেত্রে সাহায্য করবে মুদ্রা (MUDRA) ও নাবার্ড (NABARD
    • কৃষকদের স্বার্থে চালু হবে উড়ান। চালু করবে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক
    • কৃষকদের স্বার্থে চালু হবে নতুন কিষাণ রেল
    • কৃষকদের উন্নয়নে ১৬ দফা যোজনা
    • পরিবহন এবং লজিস্টিক ক্ষেত্রে জিএসটি দুর্দান্ত কাজ করেছে। “ইন্সপেক্টর রাজ’ উধাও হয়ে গিয়েছে বলে দাবি করেন তিনি
    • ৬ কোটিরও বেশি কৃষক প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় রয়েছেন
    • জলের সমস্যা আছে এমন ১০০টি জেলাকে চিহ্নিত করা হয়েছে
    • ১৫ লাখ কৃষককে সৌরচালিত পাম্পসেট দেওয়া হবে, ঘোষণা অর্থমন্ত্রীর
    • ২৮৪ বিলিয়ন বিদেশি পুঁজি এসেছে
    • দারিদ্র সীমার উপরে এসেছেন বহু মানুষ
    • এই লক্ষ্যে ১৬ অ্যাকশন পয়েন্ট ঘোষণা করেছেন তিনি। আমরা আমাদের লক্ষ্য ১৬টি নীতির মধ্য দিয়ে জানাচ্ছি
    • কৃষিপণ্য বিক্রিতে সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে
    • আমরা ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুন করতে চাইছি
    • কাশ্মীরি ভাষায় কবিতা পড়লেন অর্থমন্ত্রী
    • গরিবের হাতে সরাসরি টাকা পৌঁছায়
    • স্বাস্থ্য, শিক্ষায় জোর দিয়েছে সরকার
    • সরকারের খরচ আগের থেকে কমেছে
    • এর জন্য সংস্কার জরুরি
    • আমরা প্রযুক্তিগত উদ্যোগের দিকে এগোচ্ছি
    • আমরা অভূতপূর্ব উন্নয়ন দেখতে পাচ্ছি
    • সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে
    • ১ এপ্রিল থেকে GST-র নতুন আবেদনপত্র
    • জিএসটি-র কারণে কম কর দিতে হচ্ছে এখন
    • এখন গড় বৃদ্ধির হার ৭.৪ শতাংশ
    • আশির দশকে বৃদ্ধি ছিল ৬ শতাংশ
    • কর দেওয়ার পদ্ধতি আমরা সরল করেছি

      জিএসটি চালু হওয়া সাধারণ মানুষের লাভ হয়েছে

    • ২০ শতাংশ দক্ষতা বৃদ্ধি পেয়েছে
    • ৪০ কোটি করদাতার মধ্যে ১৫ লাখ নতুন করদাতা রয়েছে
    • আমরা চাই কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করুক
    • নারী নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হয়েছে
    • নারীরা যাতে অধিকার বুঝে নিতে পারে
    • মানুষ আমাদের জনাদেশ দিয়েছেন
    • সবাইকে নিয়ে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি
    • শিল্প ও বাণিজ্যেও জোর দিয়েছে সরকার
    • আর্থিক বৃদ্ধিতে বিশেষ নজর দেওয়া হয়েছে
    • সবার কর্মসংস্থানের ব্যবস্থা করেছে মোদি সরকার
    Advertisement

    সর্বশেষ খবর

    একটি মন্তব্য করুন

    আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

    Home Search Gallery e-Paper
    Menu
    © 2026 Desher Samay.