Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

কাশ্মীরে বন্দুকধারীরা ‌বাড়ি থেকে অপহরণ করল এক জওয়ানকে

deshersamay

Share article:

দেশের সময়ওয়েবডেস্কঃ শুক্রবার সন্ধ্যায় কাশ্মীরের বাদগাম থেকে অপহৃত হলেন এক সৈনিক। তাঁর নাম মহম্মদ ইয়াসিন ভাট। তিনি ২৬ ফেব্রুয়ারি ছুটি নিয়ে বাড়ি ফিরেছিলেন। ৩০ মার্চ অবধি তাঁর ছুটি ছিল। তাঁর অপহরণের খবর পেয়ে তল্লাশি শুরু করেছে পুলিশ ও সেনাবাহিনী।

মহম্মদ ইয়াসিন ভাট সেনাবাহিনীর জম্মু-কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রির সৈনিক। তাঁর বাড়ি কাজিপুরা চাদোরা অঞ্চলে। সন্ধ্যায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা বাড়িতে হানা দিয়ে তাঁকে তুলে নিয়ে যায়।

গতবছর জুন মাসে রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ান ঔরঙ্গজেবকে শোপিয়ান থেকে অপহরণ করে জঙ্গিরা। পরে তাঁর গুলিবিদ্ধ দেহ পাওয়া যায়। ঔরঙ্গজেব ছিলেন পুঞ্চের বাসিন্দা। তিনি ছুটিতে বাড়ি ফিরছিলেন। পথে জঙ্গিরা তাঁকে অপহরণ করে।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.