Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

কালীপুজোর পর কমল ডিজেল,পেট্রলের দাম :

deshersamay

Share article:

দেশেরসময় ওয়েবডেস্ক: কালী পুজোর পরই দিল্লি,কলকাতা ও মুম্বইতে কমল ডিজেল ও পেট্রলের দাম। কলকাতায় বৃহস্পতিবার লিটার পিছু পেট্রলের দাম ২০ পয়সা কমে হয়েছে ৮০ টাকা ১৩ পয়সা। লিটার পিছু ডিজেলের দাম দাঁড়িয়েছে ৭৪ টাকা ৭৫ পয়সা। যা বুধবারের থেকে ১৮ পয়সা কম।

দাম কমেছে দিল্লি, মুম্বইতেও। দিল্লিতে প্রতি লিটার পেট্রলের দাম ২১ পয়সা কমে হয়েছে ৭৮ টাকা ২১ পয়সা। লিটার পিছু ডিজেলের দাম ১৮ পয়সা কমে হয়েছে ৭২ টাকা ৮৯ পয়সা।

মুম্বইতে লিটার পিছু পেট্রলের দাম দাঁড়িয়েছে ৮৩ টাকা ৭২ পয়সা। যা বুধবারের থেকে ২০ পয়সা কম। কমেছে ডিজেলের দামও। প্রতি লিটার ডিজেলের দাম ১৯ পয়সা কমে হয়েছে ৭৬ টাকা ৩৮ পয়সা। এর আগে ৪ অক্টোবর পেট্রল ও ডিজেলের দাম লিটার পিছু ২ টাকা ৫০ পয়সা কমিয়েছিল কেন্দ্রীয় সরকার।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন