Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী! তারাতলা গোডাউন বিপর্যয়:এ পর্যন্ত উদ্ধার ১৩, নামল সেনা, ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কন্ট্রোল রুম খুলে হেল্পলাইন চালু নবান্নর ‘পুরোনো পদ্ধতিতে নয় আর কাজ নয়’, ব্রিকস সামিটে সতর্কবার্তা অজিত ডোভালের, বৈঠক চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে

‘কান খুলে শুনে রাখুন এটা আপনাদের শেষ ঘটনা’, আমার থেকে খারাপ পুলিশমন্ত্রী আর কেউ হবে না!’ পার্ক সার্কাসে দাঁড়িয়ে সমাজবিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

deshersamay

Share article:

আন্দোলন বা বিক্ষোভের নামে পুলিশের (Kolkata Police) ওপর হামলা আর কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। সোমবার পার্ক সার্কাসে (Park Circus) কলকাতা পুলিশের ডিসি অফিসে দাঁড়িয়ে এমনই কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর সরকারের জমানায় পুলিশের ওপর এটাই প্রথম এবং শেষ আক্রমণ। এর পর কোনও পুলিশকর্মীর গায়ে আঘাত লাগলে, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আইন অনুযায়ী চরম পদক্ষেপ করবেন তিনি। একই সঙ্গে, রবিবার পার্ক সার্কাসের বিক্ষোভকে ‘পরিকল্পিত’ বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

রবিবার দুপুরে রাজ্য সরকারের বুলডোজার ‘নীতি’র প্রতিবাদে পার্ক সার্কাস চত্বরে কয়েকশো মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ তাঁদের রাস্তা থেকে সরানোর চেষ্টা করলেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ প্রথমে লাঠিচার্জ করে। অন্য দিকে, পুলিশের দাবি— তাঁদের লক্ষ্য করে আচমকা ইটবৃষ্টি শুরু হয় এবং ভাঙচুর করা করা হয় কেন্দ্রীয় বাহিনীর গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষে বিশাল পুলিশ বাহিনী নামাতে হয়েছিল।

এ দিনের অশান্তিতে আহত পুলিশকর্মী ও সিআরপিএফ জওয়ানদের খোঁজ নিতে সোমবার পার্ক সার্কাসের ডিসি অফিসে যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে বেরিয়ে তিনি রবিবারের ঘটনায় পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। মুখ্যমন্ত্রী বলেন, “যে কোনও রাজনৈতিক বা ধর্মীয় সংগঠন পুলিশকে জানিয়ে কর্মসূচি করতেই পারে। কিন্তু মানুষ জড়ো করে ধর্মীয় স্লোগান দেওয়া বা পাথর ছোড়া চলবে না। কাশ্মীরে, শ্রীনগরে পুলিশকে পাথর ছোড়া বন্ধ হয়েছে, আমার মনে হয় পশ্চিমবঙ্গ তথা কলকাতাতেও এ বার তা বন্ধ হবে।”

আহত জওয়ানদের নাম উল্লেখ করে তিনি বলেন, “আমাদের পুরো বাহিনী গতকাল যেভাবে বড় অঘটন রুখে সাধারণ মানুষকে বাঁচিয়েছে, আমি তাঁদের পাশে দাঁড়াতে এসেছি। সরকার আপনাদের সঙ্গে আছে। আপনারা ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) অনুযায়ী ভয়মুক্ত হয়ে কাজ করুন।”

পূর্বতন সরকারের তুলনা টেনে কড়া সুরে শুভেন্দু অধিকারী বলেন, “যদি কেউ মনে করে থাকেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে আর পুলিশকে হাত-পা বেঁধে রেখে দেওয়া হবে— তাহলে ভুল করবেন। এই ধরনের অশান্তি ও গুন্ডামিতে আমাদের ‘জ়িরো টলারেন্স’। কোনও অ্যান্টি-ন্যাশনাল বা অ্যান্টি-সোশ্যাল অ্যাক্টিভিটি চালাতে দেওয়া হবে না।”

পুলিশকে আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “একটা পুলিশের গায়ে হাত পড়লে এই সরকার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় যাবে। শুধু গ্রেফতার নয়, দোষীদের শাস্তি (কনভিকশন) নিশ্চিত করা পর্যন্ত আমরা ক্লোজ মনিটরিং করব।”

পার্ক সার্কাস থেকে পুলিশকে কড়া নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শাসক হোক বা বিরোধী— দলমত, ধর্ম বা সম্প্রদায় না দেখে আইন অনুযায়ী পদক্ষেপ করতে হবে। “অ্যাকশন নিতে গেলে পুলিশকে যেন পাঁচ বার ভাবতে না হয়,” বলেন শুভেন্দু।

বক্তব্যের শেষে অভিযুক্তদের উদ্দেশে তাঁর চূড়ান্ত বার্তা, “আপনারাও কান খুলে শুনে নিন, এটাই শেষ ঘটনা। এর পর এমন ঘটনা ঘটলে, আমার থেকে খারাপ কোনও পুলিশমন্ত্রী হবে না।”

Advertisement
Tags: News

সর্বশেষ খবর

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.