Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

কানপুরে হাওড়া থেকে দিল্লিগামী পূর্বা এক্সপ্রেসের পাঁচটি কামরা বেলাইন

deshersamay

Share article:

দেশের সময়ওয়েবডেস্কঃ শুক্রবার রাত একটা নাগাদ কানপুরের কাছে লাইনচ্যুত হল পূর্বা এক্সপ্রেসের পাঁচটি কামরা। হাওড়া থেকে ট্রেনটি যাচ্ছিল দিল্লিতে। কানপুর থেকে ১৫ কিলোমিটার দূরে রুমা নামে এক গ্রামের কাছে দুর্ঘটনা হয়। রাতে সেখানে পৌঁছেছেন উদ্ধারকারীরা। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

https://twitter.com/ANINewsUP/status/1119412681897803776/photo/1

ছবি এএনআই টুইট থেকে সংগৃহীত,

কানপুরের জেলাশাসক বিজয় বিশ্বাস পন্থ বলেছেন, উদ্ধারের কাজ চলছে। গভীর রাত অবধি কারও মারা যাওয়ার খবর নেই। কয়েকটি বাসে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের নিয়ে যাওয়া হচ্ছে কানপুরে। সেখান থেকে তাঁরা যাতে দিল্লি যেতে পারেন, সেজন্য রেল কর্তৃপক্ষ বিশেষ ট্রেনের ব্যবস্থা করছে।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.