প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও ‘অডিট মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, জানিয়ে দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ

করোনা আতঙ্ক: কলকাতা বিমানবন্দর জুড়ে অতিরিক্ত সতর্কতা জারি

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ আরও বাড়তি সাবধানতা নেওয়া হল কলকাতা বিমানবন্দরে। বিমানবন্দরের কর্মী থেকে নিরাপত্তারক্ষী সবার মুখেই মাস্ক। কোনও ঝুঁকি নিতে চাইছেন না কেউই। এখান থেকে দেশ–বিদেশে যেমন বহু বিমান ছাড়ে, তেমনি বিদেশ থেকেও বহু বিমান এখানে অবতরণ করে।ফলে করোনাভাইরাস নিয়ে কে আসছে সেটা হলফ করে বলা যাচ্ছে না। তাই এই বাড়তি সাবধানতা নেওয়া হয়েছে।

বুধবার সকালে যাত্রীদের চোখেমুখেও দেখা গেল করোনার আতঙ্ক। এদের মধ্যে বেশিরভাগই বিদেশি। বিমানবন্দর থেকে যারা বেরিয়ে আসছেন তাঁদের সবার মুখেই মাস্ক। তাঁরা কারও সঙ্গে কথাও বলছেন না। নিজের গন্তব্যের দিকে হাঁটা লাগাচ্ছেন। সূত্রের খবর, বিমানবন্দর থেকে বাইরে আসার আগে যাত্রীদের থার্মাল স্ক্যানিংয়ের পর বিমানবন্দর ছাড়ার অনুমতি দেওয়া হচ্ছে।

বিমানবন্দর সূত্রে খবর, প্রতিটি যাত্রীকে পরীক্ষা করা হচ্ছে। যদি কোনও যাত্রীর দেহে করোনা সংক্রমণ দেখা যায় তাহলে তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হবে। সেখানেই রয়েছে আইসোলেশন ওয়ার্ড।

মঙ্গলবার বিমানবন্দর কর্মী ও নিরাপত্তরক্ষীদের একটি প্রশিক্ষণ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কর্মীরা। কর্মীদের শেখানো হয়েছে, কতটা দূরত্ব থেকে যাত্রীদের সঙ্গে কথা বলা যাবে। আর সেরকম কিছু ধরা পড়লে কেমন ব্যবস্থা নিতে হবে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন