কমিশনের কড়া বার্তার পরই জুজু প্রশাসন! মতুয়া গড়ে এবার মিলল শান্তিপূর্ণ ভোটের বড় আশ্বাস : দেখুন ভিডিও

0
50
পার্থ সারথি নন্দী , দেশের সময়

বনগাঁ : “শান্তিপূর্ণ ভোট করানো হবে মতুয়াগড় তথা বনগাঁ পুলিশ জেলায়  । কোথাও ছাপ্পা বরদাস্ত করা হবে না। ভোটারদের বুথে যেতে বাধা দেওয়ার চেষ্টা করা হলে কঠোর ভাবে মোকাবিলা করা হবে। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে বনগাঁ পুলিশ জেলায় শান্তিপূর্ণ ভোট করানো আমার কাছে চ্যালেঞ্জ”। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন বনগাঁ পুলিশ জেলায় নিযুক্ত পুলিশ সুপার বিদিশা কলিতা দাশগুপ্ত ।

২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে দুই দফায় বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বনগাঁ পুলিশ জেলায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বনগাঁ, বাগদা, গাইঘাটা কেন্দ্রের সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকা হওয়ায় আইন-শৃঙ্খলা বজায় রাখা বড় চ্যালেঞ্জ বলেই মনে করছে পুলিশ প্রশাসন।

এই পরিস্থিতিতে জেলার সমস্ত থানা পরিদর্শন শুরু করেছেন পুলিশ সুপার বিদিশা কলিতা দাশগুপ্ত। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পুলিশ আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশও দিচ্ছেন তিনি। দেখুন ভিডিও

রবিবার দুপুরে গাইঘাটা থানায়  আইসি শুভাশিস দত্ত এবং বনগাঁর এসডিপিও অভিষেক যাদবের উপস্থিতিতে পুলিশ কর্মীদের সঙ্গে বৈঠক করেন পুলিশ সুপার। নির্বাচন কমিশনের বিভিন্ন গাইডলাইন মেনে চলার ওপর জোর দেন তিনি।

পাশাপাশি বিএসএফ ও সিআইএসএফের সঙ্গে সমন্বয় রেখে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে বলে জানা গেছে পুলিশ সুত্রে। ইতিমধ্যেই জেলার ১১টি জায়গায় প্রতিদিন নাকা চেকিং চলছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে ১০০ শতাংশ বুথে বাইরে ও ভিতরে ওয়েব কাস্টিং থাকবে বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার বিদিশা কলিতা দাশগুপ্ত । তিনি ভোটারদের অভয় দিয়ে বলেন, “এবারের নির্বাচন কমিশনের নির্দেশ মতো ছাপ্পা বন্ধ করা হবে। ভয়, ভীতি, সন্ত্রাসমুক্ত নির্বাচন করাতে আমরা বদ্ধ পরিকর”।

Previous article২৪ মার্চ থেকে ময়দানে নামছেন তৃণমূলের ‘সেনাপতি’, বুধে নকশালবাড়ি থেকে প্রচার শুরু মমতার? মার্চেই উত্তর-দক্ষিণে ঝোড়ো প্রচার
Next articleভিটের টানে তৃণমূল কর্মীদের কাছে টানলেন মমতা, ভবানীপুরে জিততে কী টার্গেট দিলেন অভিষেক?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here