Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

কপ্টার-বিভ্রাট? প্রায় পাঁচ ঘন্টা অপেক্ষার পর “দেব’ দর্শন বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ! দেখুন ভিডিও

deshersamay

Share article:
অর্পিতা বনিক , দেশের সময়

বনগাঁ : বিধানসভা নির্বাচনের প্রচারের ব্যস্ততম সময়ে বড়সড় বিপত্তির মুখে পড়লেন তৃণমূলের তারকা সাংসদ দেব । প্রচারের কাজে দ্রুত এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছনোর জন্য হেলিকপ্টার ব্যবহারের পরিকল্পনা থাকলেও, যান্ত্রিক ত্রুটি বা অনুমতি সংক্রান্ত জটিলতায় দীর্ঘ সময় আটকে থাকতে হয় তাঁকে । প্রায় ৫ ঘণ্টা অপেক্ষার পর সমস্ত ঝক্কি কাটিয়ে তিনি যখন উত্তর ২৪ পরগনার গাইঘাটার চাঁদপাড়ায় পৌঁছন, তখন নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ৫ ঘণ্টা দেরি হয়ে গিয়েছিল । এতটা বিলম্বের পরেও নিজের দায়িত্ব পালন নিয়ে দেব ছিলেন অবিচল । তাঁকে দেখতে ভিড় উপচে পড়ে ৷

২৯ এপ্রিল দক্ষিণবঙ্গে নির্বাচন। সেই কারণেই দক্ষিণবঙ্গে শেষবেলার মতো, প্রচার সেরে নিচ্ছে প্রত্যেকটি দলই। বৃহস্পতিবার বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্যর সমর্থনে অভিনেতা সাংসদ দেব সভা করতে  উপস্থিত হয়েছিলেন চাঁদপাড়া মিলন সংঘের ময়দানে ।

এপ্রিলের শেষের দিকে, নিম্নচাপ কেটে যেতেই চড়ছে তাপমাত্রা। সকালবেলা কাঠফাটা রোদে বেশ কষ্টই হচ্ছে বলা চলে। কিন্তু সেই রোদ, গরম উপেক্ষা করেই দেবকে দেখতে  ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ।

এদিন তাঁর মোট পাঁচটি কর্মসূচি ছিল, যার মধ্যে চারটি রোড-শো এবং একটি জনসভা । তিনি আরও যোগ করেন, নির্বাচনী প্রচারের এই শেষ লগ্নে হাতে যখন মাত্র তিন-চারদিন সময় আছে, তখন অভিযোগ জানানোর থেকে দলের হয়ে প্রচার করাই তাঁর প্রধান কর্তব্য ।

তিনি যেমন একদিকে নেতা, আরেকদিকে টলিউডের প্রথম সারির অভিনেতাও। সেই কারণেও তাঁকে একবার দেখার জন্য ভিড় জমিয়েছিলেন হাজার হাজার দর্শক। 

সীমান্তবর্তী এই কেন্দ্রে দাঁড়িয়েই দেব আত্মবিশ্বাসী সুরে দাবি করেন, “বনগাঁ দক্ষিণ নয়, শুধু সীমান্ত এলাকা নয় – সারা বাংলার মানুষই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন।” দেখুন ভিডিও

এদিন চাঁদপাড়ায় পৌঁছনোর পর দীর্ঘ অপেক্ষার ক্লান্তি উপেক্ষা করেই তিনি অত্যন্ত আন্তরিকভাবে কর্মী-সমর্থকদের সঙ্গে কুশল বিনিময় করেন । হেলিকপ্টার বিভ্রাটের ঘটনাকে ছাপিয়ে তাঁর এই উপস্থিতি ও জোরালো বক্তব্য বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল শিবিরে বাড়তি উৎসাহ জোগাল বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞমহল ।

আগামী ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট ৷ সাতটি জেলার ১৪২আসনে ভোট হবে আগামী বুধবার ৷ তার মধ্যে রয়েছে বনগাঁ দক্ষিণ ৷ এই আসনে তৃণমূলের প্রার্থী ঋতুপর্ণা আঢ্য ৷ বিজেপি প্রার্থী করেছে স্বপন মজুমদারকে৷ ২০২১সালের বিধানসভা নির্বাচনে বিজেপি-র স্বপন মজুমদার জয়ী হয়েছিলেন ৷ ছাব্বিশে এই আসন ছিনিয়ে নিতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে শাসকদল৷ এখন দেখা়র শেষহাসি কে হাসে ।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন